News Flash

  • Home
  • খেলা
  • ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসো-র বিশেষ বৈঠক ২৮ জুলাই
Image

ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসো-র বিশেষ বৈঠক ২৮ জুলাই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর দিনক্ষণ ইতোমধ্যেই স্থির করা হবে। সংস্থার এক্সিকিউটিভ কাউন্সিলের সভা আগামী ২৮ জুলাই অনুষ্ঠিত হচ্ছে। সংস্থার বার্ষিক সাধারণ সভার তারিখ, স্থান এবং আলোচ্য সূচি ওই বৈঠকে স্থির করা হবে। ২৮ জুলাই এনএসআরসিসি-র কনফারেন্স হল-এ বেলা সাড়ে ১১ টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে ‌‌। এবারকার বার্ষিক সাধারণ সভায় ২০২৪-২০২৮ তথা চার বছরের জন্য রাজ্য সংস্থার কার্যকরী কমিটি পুনর্গঠন করা হবে। প্রয়োজন সাপেক্ষে তা গণতান্ত্রিক উপায়ে তথা গোপন ব্যালটে ভোটের মাধ্যমেও হতে পারে বলে বিশেষজ্ঞদের মতামত। ‌ওই বিশেষ বৈঠকে বার্ষিক সাধারণ সভার আলোচ্য সূচিও

নির্ধারিত হবে। উল্লেখ্য, বার্ষিক সাধারণ সভা আয়োজনের আগে সংস্থার এক্সিকিউটিভ কাউন্সিলের আরও একটি বৈঠকের আবশ্যকতা রয়েছে। কেননা ওই বৈঠকে বিগত সময়ের সম্পাদক কর্তৃক সম্পাদকীয় প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ কর্তৃক আয়-ব্যয়ের হিসেব-নিকেশ,  সেগুলিও অনুমোদন করা হবে। সংস্থার সকল সদস্যদের যথাসময়ে এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে উপস্থিত থাকার জন্য সংস্থার সম্পাদক বিপ্লব দত্ত এক বিবৃতিতে অনুরোধ জানিয়েছেন।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top