News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষক বদলি হতেই শিক্ষিকার সাথে পড়ুয়াদের ঝামেলা, উত্তেজনা 
Image

শিক্ষক বদলি হতেই শিক্ষিকার সাথে পড়ুয়াদের ঝামেলা, উত্তেজনা 

আগরতলা, ২৩ জুলাই: শিক্ষক বদলির প্রতিবাদে ইন্দ্রনগর নোয়াগাঁও কৃষ্ণনগর বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ দেখিয়েছে। তাদের অভিযোগ, বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমানে শিক্ষক নেই। তার মধ্যে বিষয় শিক্ষকদের অন্যান্য স্কুলে বদলি করে দেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের এক শিক্ষিকার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন। ওই ঘটনায় গোটা বিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ছাত্র ছাত্রীদের অভিযোগ, বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমানে শিক্ষক নেই তার মধ্যে শিক্ষকদের অন্যান্য স্কুলে বদলি করে দেওয়া হচ্ছে। বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক দীবেন্দু শর্মা ডেপুটেশনে এসেছিলেন। দীর্ঘ দিন ধরে ওই বিদ্যালয়ে চাকরি করে আসছিলেন। কিন্তু হঠাৎ করে বদলি করে দেওয়া হয়েছে বলে জানান ছাত্র ছাত্রীরা। তাতে তাদের পড়াশোনা বন্ধ হয়ে পড়ছে ছাত্রীরা। তাঁদের আরও অভিযোগ, স্কুলের শিক্ষক খুব কম তা সত্ত্বেও স্কুলের শিক্ষিকা স্মৃতি নাথ ভালো করে ক্লাস করছেন না।

তাদের দাবি, ইংরেজি শিক্ষককে বদলি করা যাবে না।কারণ তাদের পড়াশুনোর ব্যাঘাত ঘটতে পারে। পাশাপাশি, শিক্ষিকা স্মৃতি নাথকে বদলি করতে হবে। 

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top