News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপি শাসনে ত্রিপুরার যা উন্নয়ন হয়েছে ২৫ বছর রাজত্ব করেও সিপিএম তা করতে পারেনি: রতন লাল নাথ

বিজেপি শাসনে ত্রিপুরার যা উন্নয়ন হয়েছে ২৫ বছর রাজত্ব করেও সিপিএম তা করতে পারেনি: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই:
বিজেপি শাসনে ত্রিপুরার যা উন্নয়ন হয়েছে ২৫ বছর রাজত্ব করেও সিপিএম তা করতে পারেনি। মঙ্গলবার সিমনার পঞ্চবটিতে কর্মী সভায় এই দাবি করেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ।

রাজ্যে আগামী ৮ই আগস্ট অনুষ্ঠিত হচ্ছে  ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। আর নির্বাচনের আগেই ইতিমধ্যে বিভিন্ন ব্লকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি দল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসকদলের অনুকূলে গেছে ৭১ শতাংশ পঞ্চায়েত  এবং ৫৮ শতাংশ পঞ্চায়েত সমিতি আসন। তা সত্ত্বেও একশ শতাংশ জয়ের লক্ষ্যে ঝড়ো প্রচার অব্যাহত রেখেছে শাসক দল। মঙ্গলবার তারই চিত্র দেখা গেছে সিমনায়।

এদিন সিমনার পঞ্চবটি বাজার সংলগ্ন কমিউনিটি হলে ৬ টি গ্রাম পঞ্চায়েত নিয়ে এক কর্মীসভার আয়োজন করেছিল শাসক দল। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, ৭ নং জেলা পরিষদের প্রার্থী জয় লাল দাস সহ অন্যান্যরা।

সিমনায় ছয়টি গ্রাম পঞ্চায়েতে মোট ষাটজন পঞ্চায়েত সদস্য রয়েছেন। তার মধ্যে ৪১ টি তে প্রার্থী দিয়েছেন বিজেপি আর উনিশটিতে তিপ্রামথা দল। তারমধ্যে বারটি আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে বলে জানান রতন লাল নাথ। বাকি সিট গুলিতে বিনা প্রতিদ্বন্দিতায় জিতে যায় শাসক দল ও বন্ধু দল তিপ্রামথা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে তিনি বলেন

বিজেপি দল ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠা হওয়ার পর ছয় বছরে যা উন্নয়ন করেছে, বামফ্রন্ট ২৫ বছর রাজত্ব করেও তা করতে পারেনি। তিনি উল্লেখ করেন বর্তমানে ত্রিপুরায় ৮০ হাজার কোটি টাকার সম্পদ রয়েছে। এমনকি  রাজ্যের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৯ হাজার ৪১৯ টাকা বলে দাবি করেন কৃষিমন্ত্রী।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top