জম্মু, ২২ জুলাই (হি.স.): সাম্প্রতিক বেশ কিছু দিন ধরে জম্মু ও কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনা বেড়েই চলেছে, এবার জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে সেনা পিকেটে হামলা চালালো সন্ত্রাসবাদীরা। এই সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন একজন সেনা জওয়ান। সোমবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার গুন্ধা এলাকায় সদ্য স্থাপিত সেনা পিকেটে সন্ত্রাসীরা গুলি চালালে এক সেনা জওয়ান আহত হয়েছেন।যদিও, প্রতিরক্ষা মুখপাত্র দাবি করেছেন, বড়সড় সন্ত্রাসী হামলার চক্রান্ত ব্যর্থ হয়েছে। গুন্ধা এলাকায় সেনাবাহিনীর ৬৩ রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাম্পে গুলি চালায় জঙ্গিরা। সেনাবাহিনীর জওয়ানরাও পাল্টা গুলি চালান। এরপরই উভয়পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। গুলির লড়াইয়ের মাঝেই সন্ত্রাসীরা পালিয়ে যায়।

রাজৌরিতে সেনা পিকেটে সন্ত্রাস হামলা, আহত একজন সেনা জওয়ান
Releated Posts
ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি
ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…
হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের
কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…
তেলঙ্গানায় সরকারি আধিকারিকের বাড়িতে এসিবি হানা, উদ্ধার প্রায় ১ কোটি টাকা নগদ
হায়দরাবাদ, ১৬ জুন (আইএএনএস): আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি (ডিএ) অর্জনের অভিযোগে তেলঙ্গানার ভূমি ও জরিপ দফতরের এক আধিকারিকের…
আরএসএস নিয়ে মন্তব্যে প্রিয়াঙ্ক খাড়গেকে কড়া আক্রমণ কর্নাটক বিজেপি সভাপতির, ‘নেহরু পরিবারের উত্তরাধিকারীদের খুশি করার চেষ্টা’
বেঙ্গালুরু, ১৬ জুন (আইএএনএস): আরএসএস-কে নিয়ে কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খার্গে-র সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কর্নাটক বিজেপি সভাপতি…


















