News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাংবাদিককে পিষে মারার চেষ্টা এসপিও জওয়ানের, আটক অভিযুক্ত
Image

সাংবাদিককে পিষে মারার চেষ্টা এসপিও জওয়ানের, আটক অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২২ জুলাই: কর্তব্য পালন করতে গিয়ে অল্পেতে প্রাণে বাচলেন খোয়াই জেলার অন্যতম সাংবাদিক তথা কল্যাণপুর প্রেসক্লাবের সভাপতি সজল দেব। আজ দুপুর আনুমানিক দুইটা নাগাদ তেলিয়ামুড়া থানার ওয়ান্টনার গাড়ি ( টিআরপি ৩০৪) দিয়ে অবৈধভাবে সরকারি তেল বিক্রি করা হচ্ছিল। এই খবর পাওয়ার পর সজল দেব সহ অন্যান্য সাংবাদিকরা যখন গোটা ঘটনার খবর রাখছিলেন এবং হাতেনাতে তেল বিক্রি ধরে নেওয়ার পর সংশ্লিষ্ট গাড়ির চালক তথা এসপিও জওয়ান তেলিয়ামুড়ার থানায় কর্মরত মনোরঞ্জন দেবনাথকে কিছু জিজ্ঞাসা করতে চাইছিলেন তখন মনোরঞ্জন বাহুবল প্রকাশ পূর্বক গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করেন সাংবাদিক সজল দেবকে।

একটা সময়ে জোর করে সাংবাদিকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিতে চাইলে স্থানীয় মানুষ থেকে শুরু করে সাথে থাকা অন্যান্য সাংবাদিকরা যৌথভাবে প্রতিরোধ গড়ে তুললে মনোরঞ্জন গাড়ি বন্ধ করতে বাধ্য হয়। এরপর খবর দেওয়া হয় কল্যাণপুর থানায়। খবর পাওয়া মাত্র কল্যাণপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে যেখানটায় তেল বিক্রি করা হয়েছিল। সেই বাড়ি থেকে বিক্রি করা তেল উদ্ধার করে এবং মনোরঞ্জন সহ তার সাথে থাকা তেলিয়ামুড়া থানার বড়বাবুর গাড়ির চালক বলে পরিচয় দেওয়া হরিবল দেবনাথকে নিজেদের হেফাজতে নিয়ে নেয়।

গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে কল্যাণপুর প্রেস ক্লাবের তরফ থেকে দাবি করা হয়েছে এই বিষয়ে যথোপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এভাবে দিন দুপুরে প্রকাশ্যে সাংবাদিককে প্রাণে মারার চেষ্টা ঘিরে গোটা কল্যাণপুর জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

শেষ সংবাদ পর্যন্ত ধৃত এসপিও জওয়ান মনোরঞ্জন দেবনাথ এবং তেলিয়ামুড়া থানার বড়বাবুর গাড়ি চালক হরিবল দেবনাথ উভয়ই রয়েছে কল্যাণপুর পুলিশের হেফাজতে। দাবি উঠছে এভাবে সরকারি সম্পদ নিয়ে যারা অবৈধ কাজ করার প্রয়াস করছে, তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং এই প্রকারের ঘটনাগুলো রোধ করতে  পুলিশ উদ্যোগী হোক এই দাবিও কিন্তু উঠছে।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top