News Flash

  • Home
  • দিনের খবর
  • যা কথা দিয়েছি, সব পালন করব, শহীদ সমাবেশে বার্তা অভিষেকের
Image

যা কথা দিয়েছি, সব পালন করব, শহীদ সমাবেশে বার্তা অভিষেকের

কলকাতা, ২১ জুলাই (হি.স.): মাত্র ২৪ মিনিট বক্তব্য রাখলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বল্প সময়ের বক্তৃতায় অভিষেক বললেন, ‘‘যা কথা দিয়েছি, সব পালন করব, আপনারা কথা দিচ্ছেন তো? আগামী দিনে আমরা জিতব। কিন্তু সেই জয় যেন ২০২১-এর থেকেও বড় হয়, ২০২৪ সালের থেকেও বড় হয়। এই শপথ নিয়ে আমাদের ২১ জুলাইয়ের মঞ্চ ছাড়তে হবে। তাই আত্মতুষ্টির কোনও জায়গা নেই।’’ অভিষেক রবিবার সভাস্থলে পৌঁছন নির্দিষ্ট সময়ের ১০ মিনিট আগেই। শহিদবেদীতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন। বেদীর সামনে রাস্তায় হাঁটু গেড়ে বসে মাটিতে মাথা ছুঁইয়ে প্রণাম জানান। তার পরে ওঠেন ২১ জুলাইয়ের মঞ্চে। লোকসভা ভোটে জয়ের মূল কারিগর কারা? জানালেন অভিষেক। বললেন, ‘‘এই জয়ের যারা মূল কারিগর, তৃণমূল সমর্থকের পাশাপাশি সমস্ত দেশজুড়ে এক, মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুই, অখিলেশ যাদব। কিছু ক্ষণের মধ্যেই এঁরা দু’জনেই সভামঞ্চে সশরীরে উপস্থিত হবেন।’’  ডায়মন্ড হারবারে তাঁকে জেতানোর জন্য জনগণকে ধন্যবাদ জানালেন অভিষেক। তবে একই সঙ্গে লোকসভা ভোটের জয় নিয়ে দলীয় কর্মীদের বার্তা দিলেন, ‘‘আত্মতুষ্টির কোনও জায়গা নেই।’’ এ-ও বললেন, যে সন্দেশখালিকে হাতিয়ার করে বিজেপি গোটা দেশের সামনে বাংলার বদনাম করেছিল, সেই সন্দেশখালির লোকসভা কেন্দ্র বসিরহাটে প্রায় সাড়ে তিন লক্ষ ভোটে জিতেছে তৃণমূল। অভিষেক এদিন বললেন, ‘‘আমি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে কথা দিচ্ছি, নির্বাচনে যাঁরা পঞ্চায়েত বা পুরসভার পদে থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন বা তাঁদের এলাকা থেকে প্রত্যাশিত ফল হয়নি, একই ভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেব, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব।’’

Releated Posts

গণতন্ত্র বিপন্ন হওয়ার বিরোধী দাবি ভিত্তিহীন, পঞ্জাব পুরভোটে ‘অরাজকতার’ অভিযোগ বিজেপির

নয়াদিল্লি, ৮ অক্টোবর (আইএএনএস): দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বস্তুত ‘দুই আদর্শের লড়াইয়ের’ প্রতিফলন— এমনটাই মন্তব্য করল ভারতীয় জনতা…

ByByNews Desk Oct 8, 2026

‘রাজনৈতিক হতাশার বহিঃপ্রকাশ’, বিহারে মহাজোটের প্রতিবাদ মিছিলকে কটাক্ষ বিজেপি ও জেডি(ইউ)-এর

পাটনা, ৮ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদে পাটনায় মহাজোটের মিছিলকে ‘রাজনৈতিক হতাশার বহিঃপ্রকাশ’…

ByByNews Desk Oct 8, 2026

দিল্লির সীমাপুরিতে বহুতল ভবনের অংশ ভেঙে পড়ে আতঙ্ক, ধ্বংসস্তূপে বহুজন আটকে থাকার আশঙ্কা

নয়াদিল্লি, ৭ অক্টোবর (আইএএনএস): দিল্লির উত্তরাঞ্চলের সীমাপুরি এলাকায় বুধবার একটি বহুতল ভবনের একাংশ ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধ্বংসস্তূপের…

ByByNews Desk Oct 7, 2026

সিইসি-র বিরুদ্ধে দিল্লিতে আপের বিক্ষোভ, কংগ্রেস-বামেদেরও যোগদান

নয়াদিল্লি, ৭ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বুধবার দিল্লির কাশ্মীরি গেট এলাকায় দিল্লির মুখ্য…

ByByNews Desk Oct 7, 2026
Scroll to Top