News Flash

  • Home
  • খেলা
  • বি-ডিভিশন ফুটবল : নবোদয়কে হারিয়ে জয় দিয়ে লীগ সূচনা স্পোর্টস স্কুলের

বি-ডিভিশন ফুটবল : নবোদয়কে হারিয়ে জয় দিয়ে লীগ সূচনা স্পোর্টস স্কুলের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয় দিয়ে দারুণ সূচনা ত্রিপুরা স্পোর্টস স্কুলের। লক্ষ্য রয়েছে এবার এ ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করবে। লীগে নিজেদের প্রথম ম্যাচে ৩-০ গোলে জয়, স্পোর্টস স্কুলের ছেলেদের কিছুটা হলেও মনোবল বাড়িয়ে দিয়েছে। হারিয়েছে নবোদয় সংঘকে দ্বিতীয় দিনের দ্বিতীয় খেলায়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত বি ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টে। প্রথমার্ধে বিজয়ী দল এক শূন্য গোলে এগিয়ে ছিল। খেলার ৪ মিনিটের মাথায় প্রথম গোল বিকাশ দেববর্মার পা থেকে। পরবর্তী সময়ে দুদলের খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে মেতে উঠলেও প্রথমার্ধে দ্বিতীয় কোনও গোলের কেউ সন্ধান পায়নি। দ্বিতীয়ার্ধে ত্রিপুরা স্পোর্টস স্কুলের আক্রমণ ভাগের খেলোয়াড়রা গোল ব্যবধান বাড়ানোর লক্ষ্যে চেষ্টা করতে থাকে। অপরদিকে নবোদয় সংঘের খেলোয়াড়রা আক্রমণের তুলনায় রক্ষণভাগে অধিক গুরুত্ব দেয়। তবুও নবোদয়ের প্রাচীর ভেঙে ৬৪ মিনিটের মাথায় লিসা ওয়ানা ডার্লং

 এবং ৭১ মিনিটের মাথায় বিকাশ তার দ্বিতীয় গোল করলে ব্যবধান ৩-০ হয়। শেষ পর্যন্ত ৩ পয়েন্ট অর্জন করে নেয়। এদিকে খেলায় অসদাচরণের দায়ে রেফারি বিজিত দলের একজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি টিংকু দে, অরিন্দম মজুমদার, কৈলাস পদ জমাতিয়া ও লিটন সাহা।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top