News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রশাসনের বিরুদ্ধে হয়রানির অভিযোগে সোমবার থেকে উত্তরবঙ্গজুড়ে ব্যবসা বনধের ডাক আলু ব্যবসায়ীদের
Image

প্রশাসনের বিরুদ্ধে হয়রানির অভিযোগে সোমবার থেকে উত্তরবঙ্গজুড়ে ব্যবসা বনধের ডাক আলু ব্যবসায়ীদের

জলপাইগুড়ি, ২০ জুলাই (হি.স.) : প্রশাসনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে সোমবার থেকে উত্তরবঙ্গজুড়ে ব্যবসা বনধের ডাক দিলেন আলু ব্যবসায়ীরা । প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি প্রদীপ সাহা বলেন, ‘ভিনরাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে প্রশাসনের তরফে আমাদের অযথাই হয়রানি করা হচ্ছে। আলু যে ভিনরাজ্যে পাঠানো যাবে না তার কোনও লিখিত অর্ডার প্রশাসন দেখাতে পারছে না। এই পরিস্থিতিতে আমরা বনধের দিকে যাচ্ছি। সোমবার থেকে কৃষকদের কাছে আলু কিনব না। হিমঘর থেকে আলু বের করা হবে না।’আলু সহ সবজির দাম বৃদ্ধির ক্ষেত্রে এখানকার সবজি যাতে ভিনরাজ্যে না যায় সেই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এরপর বক্সিরহাট সীমানা দিয়ে অসমে আলুবোঝাই লরি যাওয়ার ক্ষেত্রে কড়াকড়ি শুরু করা হয়। যা নিয়ে কয়েকদিন ধরেই প্রশাসনের সঙ্গে ব্যবসায়ীদের চাপানউতোর চলছে। এই পরিস্থিতিতে সমস্যা না মেটায় বনধের দিকেই যাচ্ছেন ব্যবসায়ীরা। ফলে তাঁরা ব্যবসা বন্ধ রাখলে আলুর দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top