News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক ব্যক্তি, এম্বুলেন্স চালককে মারধোর করল মৃতের ছেলে, তদন্তে পুলিশ
Image

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক ব্যক্তি, এম্বুলেন্স চালককে মারধোর করল মৃতের ছেলে, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৮ জুলাই: হৃদরোগে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে তীব্র উত্তেজনা বিরাজ করছে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে।

ঘটনার বিবরণে জানা যায়, কৈলাসহর রাজধরপুর এলাকার বাসিন্দা সলকুম আলী নামে এক ব্যক্তি বৃহস্পতিবার দুপুরবেলা হৃদরোগে আক্রান্ত হয়ে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে এসে ভর্তি হন। উনাকে প্রাথমিক চিকিৎসা করার পর উনার অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেন কর্তব্যরত চিকিৎসকরা।

তখন উনাকে একটি সরকারি অ্যাম্বুলেন্স এর মাধ্যমে আগরতলা নিয়ে যাওয়ার জন্য রওনা দেন উনার পরিবারের লোকেরা। ফটিকরায় ডেমডুম এলাকায় যেতেই উনার মৃত্যু ঘটে অভিযোগ এরপর মৃত সলকুম আলীর ছেলে ইয়ামুস আলী সেই অ্যাম্বুলেন্স চালক অরুণ হলামকে মারধোর করে, ইয়ামিস আলীর অভিযোগ অরুণ হলাম ইচ্ছাকৃতভাবে ঘুরিয়া পেঁচিয়ে জাতীয় সড়ক না হয়ে আগরতলা নিয়ে যাওয়া জন্য রওনা দেয়। যার ফলে এখানে সময় অনেকটা ব্যয় হয় যার কারনে উনার পিতার মৃত্যু ঘটে।

এই বিষয়ে অ্যাম্বুলেন্স চালক অরুন হালামকে জিজ্ঞাসা করা হলে তিনি ইয়ামিস আলীর তোলা সমস্ত অভিযোগ খন্ডন করেন পাশাপাশি তিনি বলেন উনার পিতার অবস্থা আগে থেকেই খারাপ ছিল। তিনি অযথা আমাকে মারধোর করেছেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে অ্যাম্বুলেন্স চালক অরুন হলাম ইয়ামি আলীর বিরুদ্ধে কৈলাসহর থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে।  পুলিশ অভিযোগ মূলে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক চুরি, উধাও দুই সিলিন্ডার-ইনভার্টার-সোলারের তার

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৪ সেপ্টেম্বর: কমলপুর মহকুমার কচুছড়া থানার কবিরাজ টিলা এলাকার সালেমা কলোনি নং-২ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

কমলাসাগর ভাদ্রমেলায় গৃহবধূ খুন, তদন্তে মধুপুর পুলিশ ও ফরেনসিক দল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: কমলাসাগর ভাদ্রমেলা প্রাঙ্গণে সুজিতা দাস খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে নয়ন নমকে। ঘটনার তদন্তে রবিবার…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top