News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিরোধীদের উপর আক্রমণের অভিযোগ এনে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের চেষ্টা কংগ্রেসের
Image

বিরোধীদের উপর আক্রমণের অভিযোগ এনে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের চেষ্টা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই: ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করার আজ ছিল শেষ দিন। এদিন বিভিন্ন জায়গা থেকে হামলা হুজ্জতি ও সন্ত্রাসের অভিযোগ তুলেছেন কংগ্রেস দল। এরই প্রতিবাদে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করার চেষ্টা চালানো সদর জেলা কংগ্রেস।

এইদিন কংগ্রেস ভবনের সামনে থেকে সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক সুবিশাল মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে কংগ্রেস কর্মী সমর্থকরা মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করার চেষ্টা করে।

যদিও মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে আগে থেকে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। কংগ্রেস নেতৃত্বরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন জায়গায় জায়গায় বিরোধী দলের প্রার্থীদের উপর আক্রমণ করা হচ্ছে। বিরোধী দলের প্রার্থীদের ব্লকে যেতে দেওয়া হয়নি। তারা মনোনয়নপত্র দাখিল করতে পারেননি। পুলিশ বিরোধীদের নিরাপত্তা প্রদান করতে ব্যর্থ হচ্ছে।এই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলার বিষয়ে প্রশ্ন তুলে এদিন বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস কর্মীরা।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top