News Flash

  • Home
  • খেলা
  • উমাকান্ত পিসি-কে চার গোলে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন সরোজ সংঘ
Image

উমাকান্ত পিসি-কে চার গোলে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন সরোজ সংঘ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সরোজ সংঘ। গ্রুপের সাত ম্যাচের সাতটিতেই জয়ী। গ্রুপ লীগের অন্তিম ম্যাচে বুধবার উমাকান্ত কোচিং সেন্টার কে চার গোলে হারিয়ে গ্রুপ লিগ অভিযান শেষ করেছে। জয়ের সারণীতেই অটুট রয়েছে বলা চলে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত সি ডিভিশন লিগ ফুটবলের বি গ্রুপে সরোজ সংঘ আজ, বুধবার চার গোলের ব্যবধানে উমাকান্ত কোচিং সেন্টার কে পরাজিত করেছে। প্রথমার্ধের জোড়া গোল বিপ্টর ত্রিপুরার। খেলার ৭ মিনিট ও ৩৯ মিনিটের মাথায়। দ্বিতীয়ার্ধে বিকন চাকমা ও প্রীতম সরকারের একটি করে গোল যথাক্রমে ৬২ ও ৮০ মিনিটের মাথায়। পক্ষান্তরে উমাকান্ত কোচিং সেন্টারের ছেলেরা গোল পরিশোধ করার মতো জোরালো আক্রমণ রচনা করতে পারেনি পাশাপাশি গোল ব্যবধান কমানোরও কোন সুযোগ পায়নি। সরোজ সংঘ টানা সাতটি ম্যাচে জয় ছিনিয়ে একুশ পয়েন্ট পেয়ে গ্রুপ শীর্ষে অবস্থান করছে। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি অসীম বৈদ্য, খোকন সাহা, অরিন্দম মজুমদার ও সুকান্ত দত্ত।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top