News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পঞ্চায়েত নির্বাচনে চড়িলাম ব্লকে মনোনয়ন জমা দিল তিপরা মথা প্রার্থীরা
Image

পঞ্চায়েত নির্বাচনে চড়িলাম ব্লকে মনোনয়ন জমা দিল তিপরা মথা প্রার্থীরা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুলাই: চড়িলাম ব্লকে তিপরা মথা দলের মনোনীত  প্রার্থীরা গ্রাম পঞ্চায়েতের আসনে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। চড়িলাম ব্লকে শাসক দল বিজেপির তরফে পঞ্চায়েত আসনে ৭৫টি নমিনেশন জমা পরে। তিপরা মথা দলের পক্ষে মোট ৯ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেন। বিশ্রামগঞ্জ পঞ্চায়েতের চারজন প্রার্থী এবং আড়ালিয়া পঞ্চায়েতের মোট পাঁচজন প্রার্থী মথাদলের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন। কোন দলের পক্ষেই পঞ্চায়েত সমিতি আসনে কোন মনোনয়নপত্র জমা পড়েনি। 

বিরোধী দল কংগ্রেস কিংবা সিপিএমের পক্ষে সমিতি কিংবা পঞ্চায়েত আসনে কোন প্রার্থী মনোনয়ন জমা করেনি। তিপরা মথা দলের মাইনরিটি সেলের চেয়ারম্যান মোঃ শাহ আলম মিয়া এদিন চড়িলাম ব্লকে উপস্থিত হয়ে দলীয় প্রার্থীদের সঙ্গে তাদের মনোনয়নপত্র দাখিলের সময় হাজির ছিলেন। মথা নেতা মোঃ শাহ আলম মিয়া বলেন, বাকি আরো কিছু আসনে মথা প্রার্থী দেবে। এবং নির্বাচনে মথার প্রার্থীরা জনগণের আশীর্বাদে জয়লাভ করবে।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top