News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিয়মিতকরণ, সমকাজে সমবেতন প্রদান সহ পাঁচ দফা দাবিতে সোচ্চার এটিসিসিএমসিও
Image

নিয়মিতকরণ, সমকাজে সমবেতন প্রদান সহ পাঁচ দফা দাবিতে সোচ্চার এটিসিসিএমসিও

আগরতলা, ১৭ জুলাই: নিয়মিতকরণ, সমকাজে সমবেতন প্রদান সহ পাঁচ দফা দাবিতে সোচ্চার হয়েছে অল ত্রিপুরা সমগ্র শিক্ষা মিন্সিটেরিয়াল স্টাফস অর্গানাইজেশন রাজ্য কমিটি। 

সংগঠনের জনৈক কর্মী জানিয়েছেন, গত ১২ জুলাই উত্তর লাল ছড়ি এস.বি বিদ্যালয় যাচ্ছিলেন শিক্ষক সংগীতা সিন্‌হা। হঠাৎই বাইক থেকে ছিটকে পড়ে  মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ধলাই জেলার আমবাসা বলরাম স্কুলের সি.আর.সি-তে কর্মরত ছিলেন। তাঁর কর্মজীবন ছিল মাত্র ৫ মাসের। মাত্র ২৮ বছর বয়সে সকল -কে ছেড়ে চলে গেছে। কিন্তু দুঃখের বিষয়, আজ ছয়দিন অতিক্রান্ত হয়ে যাবার পর ও শিক্ষাদপ্তর বা রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁর পরিবারকে কোনো প্রকার সাহায্য ঘোষণা করা হয় নি। তাই রাজ্য সরকারের নিকট সংগঠনের তরফ থেকে দাবি মৃতার পরিবারের একজন সদস্যকে সরকারী চাকুরী এবং পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার হোক।

এদিন তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সমগ্র শিক্ষার কর্মচারীরা রাজ্যমিশনে, জেলা শিক্ষাদপ্তরে কর্মরত রয়েছেন। কিন্তু তাদের বেতন ও সুযোগ সুবিধা অন্যান্য কর্মচারীদের থেকে অনেক কম। তবে একসময় রাজ্য সরকারের কর্মচারীদের সঙ্গে বেতন সমতা ছিল কিন্তু দীর্ঘদিন ধরে তাদের অবহেলার পাত্র হিসেবে রাখা হয়েছে।  তাই রাজ্য সরকারের নিকট সমকাজে সমবেতন প্রদানের দাবি জানিয়েছেন।

পাশাপাশি,  মনিপুর, সিকিম, হিমাচলপ্রদেশ, উড়িষ্যা, চন্ডীগড় এবং আসামে কর্মরত শিক্ষকদের মতো তাঁদের নিয়মিতকরণ করা সহ একাধিক দাবি জানিয়েছে।

Releated Posts

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

২.২০ কোটি টাকায় নির্মিত বেতছড়া গ্রামীণ বাজারের উদ্বোধন, কৃষকদের পাশে থাকার বার্তা কৃষিমন্ত্রীর

আগরতলা, ৩ আগস্ট: ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার বেতছড়া গ্রামীণ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

রামচন্দ্রঘাটে ৯টি সরকারি স্কুলে প্রধান শিক্ষকের পদ শূন্য, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: ত্রিপুরার রামচন্দ্রঘাট বিধানসভা এলাকায় শিক্ষা ব্যবস্থায় তীব্র প্রশাসনিক সংকটের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top