News Flash

  • Home
  • দেশ
  • অবসরপ্রাপ্ত অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ হরিয়ানার বিজেপি সরকারের
Image

অবসরপ্রাপ্ত অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ হরিয়ানার বিজেপি সরকারের

চন্ডীগড়, ১৭ জুলাই (হি.স.): কয়েকমাস বাদেই হরিয়ানায় বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য সরকারের একাধিক বিভাগে অবসরপ্রাপ্ত অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত ঘোষণা করলেন হরিয়ানার বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি।

উল্লেখ্য, চিরাচরিত সেনাবাহিনীর মতো অগ্নিপথ প্রকল্পেও হরিয়ানার বহুজন যোগ দিয়েছে। সেনাবাহিনীর চাকরিতে যোগদানের ঝোঁক এই রাজ্যে তুলনামূলকভাবে বেশি। অগ্নিপথ প্রকল্পে যেহেতু ৪ বছর পর ৭৫ শতাংশ জওয়ানের অবসর হয়, তাই হরিয়ানা সরকার অবসরপ্রাপ্ত অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ পদ পুলিশ এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বাহিনীতে সংরক্ষণ করার সিদ্ধান্ত নিল। এছাড়া অন্যান্য বিভাগে গ্রুপ সি ও ডি’র চাকরিতে অবসরপ্রাপ্ত অগ্নিবীরেরা বয়সের ছাড় পাবেন। অবসরপ্রাপ্ত অগ্নিবীরেরা ব্যবসা করতে চাইলে সরকার বিনা সুদে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে বলেও জানা গেছে।

Releated Posts

উদয়নারায়ণপুরে ভোটকেন্দ্রে বৃদ্ধ ভোটারের মৃত্যুর অভিযোগ ‘ভয় ছড়ানোর চেষ্টা’: পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিক

কলকাতা, ১ মে(আইএএনএস): হাওড়া জেলার উদয়নারায়ণপুরে ভোটকেন্দ্রে এক বৃদ্ধ ভোটারের মৃত্যু ঘিরে রাজনৈতিক অভিযোগকে সম্পূর্ণভাবে খারিজ করল পশ্চিমবঙ্গ…

ByByTaniya Chakraborty May 1, 2026

জব্বলপুরে ক্রুজ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, নিখোঁজ ৪ জনের খোঁজ চলছে

জব্বলপুর, ১ মে(আইএএনএস): মধ্যপ্রদেশের জব্বলপুর জেলায় বর্গী বাঁধ-এর জলাধারে পর্যটকবাহী একটি ক্রুজ উল্টে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে…

ByByTaniya Chakraborty May 1, 2026

শ্রম দিবসে আপনি বাত, আপন কে সাথ’ উদ্যোগ চালু করলেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১ মে(আইএএনএস): বিশ্ব শ্রম দিবস উপলক্ষে নিজের কর্মীদের সঙ্গে সরাসরি সংযোগ বাড়াতে নতুন উদ্যোগ ঘোষণা করলেন গৌতম…

ByByTaniya Chakraborty May 1, 2026

জনগণনায় বিদেশিদের অংশগ্রহণ নিষিদ্ধ, শুধু ভারতীয় নাগরিকরাই অংশ নিতে পারবেন: মহারাষ্ট্র মন্ত্রী

নাগপুর, ১ মে(আইএএনএস): চলমান জনগণনা প্রক্রিয়ায় শুধুমাত্র ভারতের নাগরিকরাই অংশ নিতে পারবেন, কোনো বিদেশি বা অনুপ্রবেশকারীকে এতে অংশগ্রহণের…

ByByTaniya Chakraborty May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top