News Flash

  • Home
  • প্রধান খবর
  • ডোডায় সন্ত্রাসী হামলা : সেনা প্রধানের সঙ্গে কথা রাজনাথের, ব্যথিত মনোজ সিনহা
Image

ডোডায় সন্ত্রাসী হামলা : সেনা প্রধানের সঙ্গে কথা রাজনাথের, ব্যথিত মনোজ সিনহা

শ্রীনগর, ১৬ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় সন্ত্রাসী হামলায় চার সেনা জওয়ানের মৃত্যুতে ব্যথিত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার তিনি কথা বলেছেন সেনা প্রধানের সঙ্গে, তাঁর কাছ থেকে শুনেছেন সামগ্রিক পরিস্থিতি। চার সেনা জওয়ানের মৃত্যুতে ব্যথিত জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহাও। তিনি শোকবার্তায় জানিয়েছেন, “ডোডা জেলায় আমাদের সেনা জওয়ান এবং জম্মু ও কাশ্মীর পুলিশ জওয়ানদের ওপর কাপুরুষোচিত হামলার কথা জানতে পেরে আমি গভীরভাবে মর্মাহত। বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা, যারা আমাদের দেশকে রক্ষা করতে সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আমার গভীর সমবেদনা। আমরা সৈন্যদের মৃত্যুর প্রতিশোধ নেব এবং সন্ত্রাসী ও তাদের সহযোগীদের কুপরিকল্পনা নস্যাৎ করব।”উল্লেখ্য, সোমবার রাতে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় সুরক্ষা বাহিনীর। সঙ্গে ছিল জম্মু ও কাশ্মীর পুলিশও। দুই পক্ষের লড়াইয়ে অনন্ত চার জন সেনা জওয়ান শহীদ হয়েছেন এবং এক জন পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন। জখম পুলিশ কর্মী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। নিহতদের মধ্যে একজন সেনা অফিসার রয়েছেন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি) যৌথ ভাবে সোমবার সন্ধ্যায় ডোডা জেলার দেশা জঙ্গল এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছিল। জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে খবর পাওয়ার পরই ওই এলাকায় অভিযান চালানো হয়। তল্লাশি অভিযানের সময় অতর্কিতে সেনাবাহিনীর দিকে ধেয়ে আসে এলোপাথাড়ি গুলি। পাল্টা জবাব দেন জওয়ানরাও। শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। সন্ত্রাসীদের গুলিতে চার জন জওয়ান এবং এক জন পুলিশ কর্মী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলাবার ভোরে তাঁদের মৃত্যু হয়।

Releated Posts

যন্তর মন্তরের ঘটনার পর তরুণদের ক্ষমা করলেন প্রধানমন্ত্রী, ‘বিপথগামী’ সন্তানদের সঠিক পথ দেখানোর আহ্বান

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার তাঁর সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় যন্তর মন্তরের…

ByByNews Desk Aug 1, 2026

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top