News Flash

  • Home
  • বাণিজ্য
  • রকেটের গতিতে ছুটছে শেয়ার বাজার, প্রায় ২৫ হাজারের চূড়ায় নিফটি
Image

রকেটের গতিতে ছুটছে শেয়ার বাজার, প্রায় ২৫ হাজারের চূড়ায় নিফটি

কলকাতা, ১৬ জুলাই (হি. স.) :  রকেটের গতিতে ছুটছে শেয়ার বাজার। মঙ্গলবার বাজার খুলতে না খুলতেই নতুন রেকর্ড করে ফেলে নিফটি। প্রথমবারের মতো ২৪ হাজার ৬৫০ পয়েন্টের গণ্ডি পেরিয়ে যায়। যদিও কিছু সময় পর খানিক নিম্নগতি দেখা গেলেও দুপুর ২টোর সময়েও ২৪,৬১৭ থেকে ২৪, ৬২০ পয়েন্টের মধ্যে ঘোরাফেরা করে। বড় লাভের মুখ দেখেছে টিসিএস থেকে ইনফোসিস।অন্যদিকে এদিন বিএসই-র সেনসেক্স ৬৬.৬৩ পয়েন্টের সামান্য বৃদ্ধির সঙ্গে ৮০ হাজার ৭৩১ পয়েন্টে খুলেছে। লাগাতার বৃদ্ধির জেরে বর্তমানে বিএসই-র বাজার মূলধন ৪৫৬.৬৮ লক্ষ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। তথ্য বলছে, বর্তমানে বিএসই-তে ৩১৮৬টি শেয়ারের লেনদেন হচ্ছে। যার মধ্যে ২১৬৭ টি শেয়ার বাড়ছে। ৯১১টি শেয়ারের দরপতন হয়েছে। তবে ১০৮টি শেয়ার অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এরমধ্যে তো আবার ১৪৬টি শেয়ার গত এক বছরের সময়কালে সর্বোচ্চ রিটার্নও দিয়েছে। তবে পতনের মুখোমুখি হয়েছে ১০টি শেয়ার।

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top