News Flash

  • Home
  • প্রধান খবর
  • সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসি মামলা, ৩ সপ্তাহ পরে হবে শুনানি
Image

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসি মামলা, ৩ সপ্তাহ পরে হবে শুনানি

নয়াদিল্লি, ১৬ জুলাই (হি.স.): পিছিয়ে গেল এসএসসি-র প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের মামলার শুনানি। তিন সপ্তাহ পরে হবে এই মামলার শুনানি হবে শীর্ষ আদালতে। মঙ্গলবার জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের তরফে এদিন জানানো হয়েছে, মামলার সঙ্গে জড়িত পাঁচ পক্ষ, অর্থাৎ রাজ্য, সিবিআই, এসএসসি, মূল মামলাকারী এবং যাঁদের চাকরি নিয়ে মামলা তাঁদের বক্তব্য শোনা হবে। আগামী দু’সপ্তাহের মধ্যে পাঁচ পক্ষকেই তাঁদের বক্তব্য জানাতে হবে সুপ্রিম কোর্টে। তারপরে মামলার শুনানি হবে। হয়তো আগস্টের প্রথম সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে।  মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, ২ সপ্তাহের মধ্যে রাজ্য এবং এসএসসি-সহ সমস্ত পক্ষকে হলফনামা দিতে হবে। তার পরে কারও হলফনামা গ্রহণ করা হবে না। শীর্ষ আদালত জানিয়েছে, চাকরি বাতিলের মামলায় পাঁচ পক্ষের বক্তব্য শোনা হবে। এই পাঁচ পক্ষ হল— ১) রাজ্য ২) এসএসসি ৩) মূল মামলাকারী ৪) চাকরিহারা  এবং ৫) সিবিআই। এ ছাড়া অন্য কোনও পক্ষ তাদের বক্তব্য জানাতে চাইলে লিখিতভাবে সুপ্রিম কোর্টে জানাতে পারবে। তবে এই বক্তব্য সীমাবদ্ধ রাখতে হবে পাঁচ পাতার মধ্যেই। তার বেশি নয়।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top