ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।
রাজ্য ব্যাডমিন্টন সংস্থার উদ্যোগে ৭ দিনের এক বিশেষ ব্যাডমিন্টন কোচিং ক্যাম্পের উদ্বোধন হলো মঙ্গলবার, এন এস আর সি সি-র ইনডোর হলে। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অরিত্র নন্দী, জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ব্রোঞ্জ মেডালিস্ট। এছাড়া, উপস্থিত ছিলেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ, ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের এডভাইজারি বোর্ডের চেয়ারম্যান তথা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সভাপতি রতন সাহা, স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি অপু রায় সহ অন্যান্যরা। এই কোচিং ক্যাম্পে প্রায় ১৫০ জন খেলোয়ার কে প্রশিক্ষণ দেবেন অরিত্র নন্দী সহ ও রাজ্যের ব্যাডমিন্টনের কোচরা। এই বিষয়ে বিস্তারিত জানান ব্যাডমিন্টন এসোসিয়েশনের সভাপতি রতন সাহা। প্রশিক্ষনার্থী ব্যাডমিন্টন খেলোয়াড়রাও এ ধরনের প্রশিক্ষণে অংশ নিতে পেরে দারুণ খুশি।

এনএসআরসিসি-তে সাত দিনব্যাপীব্যাডমিন্টনের বিশেষ প্রশিক্ষণ শুরু
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















