News Flash

  • Home
  • দিনের খবর
  • বিহারে কোনও নেতাই নিরাপদ নয়, আইন-শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে : এস এস যাদব
Image

বিহারে কোনও নেতাই নিরাপদ নয়, আইন-শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে : এস এস যাদব

পাটনা, ১৬ জুলাই (হি.স.): বিকাশশীল ইনসান পার্টি (ভিআইপি)-র প্রধান মুকেশ সাহানির পিতা জিতেন সাহানিকে খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রীয় জনতা দল। মঙ্গলবার আরজেডি মুখপাত্র শক্তি সিং যাদব আক্রমণ করেছেন নীতীশ কুমার সরকারকে। তাঁর মতে, বিহারে কোনও রাজনৈতিক নেতা নিরাপদ নয়, আইন-শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে। তাঁর কথায়, বিহার ভগবানের দয়ায় চলছে। আরজেডি-র মুখপাত্র শক্তি সিং যাদব বলেছেন, “বিহারে কী চলছে? খুন ছাড়া কোনও দিন যায় না, মুখ্যমন্ত্রী সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন। রাজ্যে কি হচ্ছে সে ব্যাপারে মুখ্যমন্ত্রী হয়তো এতক্ষণেও কিছু জানেন না।”

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top