News Flash

  • Home
  • দেশ
  • মুকেশ সাহানির পিতা খুনে ধৃত দুই, দু’টি নম্বর প্রকাশ করে জনসাধারণের সাহায্য চাইল পুলিশ

মুকেশ সাহানির পিতা খুনে ধৃত দুই, দু’টি নম্বর প্রকাশ করে জনসাধারণের সাহায্য চাইল পুলিশ

পাটনা, ১৬ জুলাই (হি.স.) : বিকাশশীল ইনসান পার্টি (ভিআইপি)-র প্রধান মুকেশ সাহানির পিতা জিতেন সাহানিকে খুনের ঘটনায় দু’জনকে আটক করল পুলিশ। পাশাপাশি দু’টি ফোন নম্বর প্রকাশ করে সাধারণ জনসাধারণের সাহায্যও চেয়েছে পুলিশ। সোমবার রাতে বিকাশশীল ইনসান পার্টি (ভিআইপি)-র প্রধান মুকেশ সাহানির পিতা জিতেন সাহানির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছে পুলিশ। দারভাঙার সুপল বাজার এলাকার একটি বাড়ি থেকে দেহটি উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মুকেশদের পৈতৃক বাড়ি সেটি। সেখানেই থাকতেন সত্তরোর্ধ্ব জিতেন। মুকেশ সাহানির বাবাকে হত্যার বিষয়ে এডিজি জিতেন্দ্র সিং গঙ্গওয়ার বলেছেন, “জিতেন সাহানি যিনি একা থাকতেন, সম্ভবত রাতে অজ্ঞাত ব্যক্তিরা খুন করেছে। পুলিশ ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখছে। ফরেনসিক দল প্রমাণ সংগ্রহ করছে। ঘটনাস্থল থেকে একটি কাগজপত্র এবং টাকা পাওয়া গিয়েছে, দারভাঙ্গা গ্রামীণ পুলিশ সুপারের নেতৃত্বে এসআইটি এখনও পর্যন্ত দু’জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আটক করেছে। যদি কারও কাছে তথ্য থাকে, তাহলে ৯৪৩১৮২২৯৯২ এবং ৬২৮৭৭৪২৯৮৮ নম্বরে ফোন করে পুলিশকে জানাতে পারেন। আমাদের টোল ফ্রি নম্বর হল – ১৪৪৩২।”

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top