News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মনোনয়ন পত্র দাখিল করতে গিয়ে আক্রান্ত কংগ্রেস দলের প্রার্থী
Image

মনোনয়ন পত্র দাখিল করতে গিয়ে আক্রান্ত কংগ্রেস দলের প্রার্থী

আগরতলা, ১৬ জুলাই: রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা জারি রয়েছে। আজ মনোয়নপত্র জমা দিতে গিয়ে কংগ্রেস সমর্থিত প্রার্থীরা শাসক দলের দুর্বৃত্তদের আক্রমনের শিকার হয়েছেন। এমনই অভিযোগ তুলেছেন কংগ্রেস কর্মীরা। অভিযোগের মাত্রা এখানেই থামেনি। পুলিশের সামনে তাদের গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়েছে।

আজ সকাল থেকে বামুটিয়ায় পঞ্চায়েত সমিতি মনোনয়ন পত্র জমা দিতে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু বামুটিয়ায় আসা মাত্র শাসক দল বিজেপির শতাধিক দূর্বৃত্তরা জমায়েত হয়েছিল। পুলিশের সামনেই তারা কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ সংগঠিত করে। তাতে একাধিক কংগ্রেস প্রার্থীরা আহত হয়েছেন। এমনকি পুলিশের সামনে তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়েছে।

Releated Posts

প্রতিহিংসার বলি ৫৩টি রাবার চারা, রাতের আঁধারে কেটে দিল দুষ্কৃতীরা

সোনামুড়া, ৮ অক্টোবর: প্রতিহিংসার জেরে রাতের আঁধারে ৫৩টি রাবার গাছের চারা কেটে ধ্বংস করার অভিযোগ উঠেছে। বুধবার মধ্যরাতে…

ByByTaniya Chakraborty Oct 8, 2026

দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় যাত্রাপুর থানায় গুরুত্বপূর্ণ বৈঠক

যাত্রাপুর, ৮ অক্টোবর: আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণভাবে পুজো সম্পন্ন করার লক্ষ্যে…

ByByTaniya Chakraborty Oct 8, 2026

শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রেখে দুর্গাপূজা উদযাপনের আহ্বান সুশান্ত চৌধুরীর

আগরতলা, ৮ অক্টোবর: আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে শান্তিপূর্ণ, সম্প্রীতিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে জিরানিয়া মহকুমায় গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Oct 8, 2026

গভীর রাতে অগ্নিকাণ্ড, অল্পেতে রক্ষা দুই বসতঘর

আগরতলা, ৮ অক্টোবর: গভীর রাতে ঘরে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে খোয়াইয়ের গণকী জগন্নাথ আশ্রম সংলগ্ন এলাকায়। বুধবার…

ByByTaniya Chakraborty Oct 8, 2026
Scroll to Top