News Flash

  • Home
  • দেশ
  • বিহারের বখতিয়ারপুরে ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত্যু ৬ জনের, আহত আরও ৫
Image

বিহারের বখতিয়ারপুরে ট্রাক ও গাড়ির সংঘর্ষে মৃত্যু ৬ জনের, আহত আরও ৫

পাটনা, ১৬ জুলাই (হি.স.): বিহারের বখতিয়ারপুরে ট্রাক ও গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন ৬ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পাটনার বখতিয়ারপুর থানা এলাকার অধীনে জাতীয় সড়কের ওপর। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাত এতটাই মারাত্মক ছিল যে, গাড়ির চাকা গাড়ি থেকে বেরিয়ে যায়।স্করপিও গাড়িতে ঠিক কতজন ছিলেন, তা আপাতত জানা যায়নি। যাইহোক, দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ভাগ্যবশত, তাঁদের মধ্যে ৬ জন মারা গিয়েছেন। ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাব-ডিভিশনাল পুলিশ অফিসার, বারহ-২ অভিষেক সিং বলেছেন, “মঙ্গলবার সকালে বখতিয়ারপুরে ৩১ নম্বরটি জাতীয় সড়কের ওপর এক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। ৫ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।” পুলিশ জানিয়েছে, একই পরিবারের সদস্যরা স্করপিও গাড়িতে চেপে বিহারের নওয়াদা জেলা থেকে পাটনার বরহউমানাথ মন্দিরে মাথা মুন্ডানোর জন্য যাচ্ছিল। 

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top