News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উল্টো রথ ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত রাজধানীতে
Image

উল্টো রথ ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত রাজধানীতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই: সোমবার উল্টো রথের দড়িতে টান দিতে জগন্নাথ বাড়িতে ভীড় জমান রাজধানীর ধর্মপ্রাণ নাগরিকরা। রথযাত্রার ন্যায় উল্টো রথের দিনেও রাজধানী আগরতলা ব্যাপী সাধারণ ধর্মপ্রাণ নাগরিকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এদিন জগন্নাথ মন্দির, ইসকন মন্দিরের উল্টো রথযাত্রা অনুষ্ঠান হয়। সকাল থেকেই মন্দিরগুলিতে ধর্মপ্রাণ নাগরিকদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। মূলত বিকেল বাড়ার সাথে সাথে দর্শনার্থীদের উপস্থিতি আরো বৃদ্ধি পায়।

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনিক আধিকারিকরা ছিল তৎপর। মন্দিরগুলির সামনে ভিড় সামলাতে এবং রাস্তার যানজট নিরসনে প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতি ছিল এদিন লক্ষণীয়।

এদিন মহা আনন্দে উল্টো রথের দড়িতে টান দিয়েছেন এদিন হিন্দু ধর্মপ্রাণ জনগণেরা। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই সম্পন্ন হল এই বছরের রথযাত্রা। 

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top