ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দলগত ইভেন্টে এবার স্বর্ণপদক জয় অর্শিয়ার। দুদিন আগে অনূর্ধ্ব ১৪ বছর গ্রুপের ব্লিৎজ ইভেন্টে দেশের হয়ে রৌপ্য পদক জেতার পর আজ, সোমবার ফের ত্রিপুরার সোনার মেয়ে অর্শিয়া দাস দলগত স্বর্ণপদক জিতে নিয়েছে ক্লাসিকেল ইভেন্ট অনূর্ধ্ব ১৮ বালিকাদের ক্যাটাগরিতে। শ্রীলঙ্কায় আয়োজিত ওয়েস্টার্ন এশিয়ান ইউথ দাবার এই প্রতিযোগিতা চলছে। উল্লেখ্য গত শনিবার একই আসরে অনূর্ধ্ব-১৪ বছর গ্রুপের ব্লিৎজ ইভেন্টে দেশের হয়ে রৌপ্য পদক জেতার গৌরব অর্জন করেছিল ত্রিপুরার সোনার মেয়ে অর্শিয়া দাস। নয় রাউন্ডের প্রতিযোগিতায় অর্শিয়া ৭ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান দখল করে রৌপ্য পদক জিতে নেয়। উল্লেখ্য, আগামীকাল থেকে অনূর্ধ্ব ২০ জুনিয়র এশিয়ান দাবা প্রতিযোগিতা শুরু হবে।

শ্রীলঙ্কায় এশিয়ান দাবায় দলগত স্বর্ণপদক অর্শিয়ার
Tags:
Releated Posts
স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…
গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

















