News Flash

  • Home
  • দিনের খবর
  • পানিট্যাঙ্কির মেচী নদী পেরোতে গিয়ে তলিয়ে গেল তরুণী, মর্মান্তিক মৃত্যু
Image

পানিট্যাঙ্কির মেচী নদী পেরোতে গিয়ে তলিয়ে গেল তরুণী, মর্মান্তিক মৃত্যু

খড়িবাড়ি, ১৩ জুলাই (হি. স.) : ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কির মেচি নদী থেকে এক তরুণীর মৃতদেহ উদ্ধার হল । শনিবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে পানিট্যাঙ্কি সংলগ্ন মেচি ব্রীজের পাশ দিয়ে নদী পেরিয়ে নেপাল থেকে ভারতের দিকে আসছিল কিছু মানুষ। সেই সময় ওই তরুণী নদীতে পড়ে যায়। ভরা বর্ষায় নদীতে জল বেশি থাকায় নিমেষের মধ্যে তলিয়ে যায় তরুণী। তাঁকে তলিয়ে যেতে দেখেন ব্রীজের উপরে থাকা এক টোটো চালক।   পুরো বিষয়টি নেপাল পুলিশকে জানালে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়। ভারত-নেপাল সীমান্তের ৯১ নম্বর পিলারের কাছ থেকে উদ্ধার হয় মৃতদেহটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি থানার পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। এখনও পর্যন্ত ওই তরুণীর পরিচয় জানা যায়নি। পুলিশ তরুণীর পরিচয় জানার চেষ্টা করছে।

Releated Posts

নতুন এফআইআর না হওয়া পর্যন্ত ধর্না চলবে, রাহুলের পাশে কংগ্রেস নেতারা

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : ছাত্র বিক্ষোভে পেলেট গান ব্যবহারের অভিযোগে আহত সাহিল লোচাবের হয়ে নতুন করে এফআইআর দায়েরের…

ByBySandeep Biswas Aug 21, 2026

বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও তেল শোধন ক্ষমতা ৩০০ মিলিয়ন টনে নিয়ে যাবে ভারত: হরদীপ পুরী

নয়াদিল্লি, ২১ আগস্ট( আইএএনএস): বিশ্বজুড়ে তেল শোধন ক্ষমতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত তার অবস্থান আরও শক্তিশালী করছে।…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

আদিবাসী কল্যাণ দুর্নীতি: বিধানসভা অচল করার অভিযোগে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ

বেঙ্গালুরু, ২১ আগস্ট (আইএএনএস): কর্ণাটকের আদিবাসী কল্যাণ দফতরের কথিত দুর্নীতি ইস্যুতে পরিকল্পনা ও পরিসংখ্যানমন্ত্রী বি. নাগেন্দ্রর পদত্যাগের দাবিতে…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

তামিলনাড়ু থেকে নির্মাণসামগ্রী পরিবহনে ছাড়ের আশ্বাস, স্বস্তির আশা কেরলে

তিরুবনন্তপুরম, ২১ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ু থেকে কেরলে নির্মাণসামগ্রী, বিশেষ করে মেটাল ও চুনাপাথর, পরিবহনে নিষেধাজ্ঞা থেকে কেরলকে ছাড়…

ByByTaniya Chakraborty Aug 21, 2026
Scroll to Top