News Flash

  • Home
  • দিনের খবর
  • বাঁকুড়ায় পর পর দুটি পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু
Image

বাঁকুড়ায় পর পর দুটি পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু

বাঁকুড়া, ১৩ জুলাই, (হি স): বাঁকুড়া জেলা জুড়ে পথ নিরাপত্তা নিয়ে লাগাতার প্রচার চললেও পথ দুর্ঘটনা ঘটেই চলেছে।শুক্রবার সন্ধ্যায় পর পর দুটি পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বাঁকুড়া দুর্গাপুর ৯নং রাজ্য সড়কে বড়জোড়ায় এক বাইক আরোহীর সঙ্গে লারির মুখোমুখি সংঘর্ষ হয়। লারিটি বাইক আরোহীর মাথার উপর দিয়ে চলে যায়।ফলে ঘটনাস্থলেই বাইক আরোহী শুভেন্দু লায়েক (৪৯)প্রান হারায়।পুলিশ সূত্রে জানা গেছে মৃতের বাড়ি বড়জোড়া থানার দেজুড়ি গ্ৰামে।কারখানায় কাজের সুবাদে সে বড়জোড়ায় বাড়ি করে বসবাস করছিলেন। অপর ঘটনাটি বড়জোড়ার শ্যামপুরের নিকট।এক সাইকেল আরোহী রাস্তা পার হওয়ার সময় লরি এসে ধাক্কা মারে সাইকেল আরোহী সুবোধ কুন্ডুকে ।গুরুতর জখম অবস্থায় তাকে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।এই ঘটনার পরে উত্তেজিত এলাকার মানুষ রাস্তা অবরোধ করে যান নিয়ন্ত্রণের দাবি জানান।স্থানীয় অধিবাসীদের বক্তব্য এলাকায় শিল্প কারখানার জন্য যানচলাচল উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে সেই তুলনায় রাস্তা ঘাটের পরিকাঠামো গড়ে ওঠেনি।যানজট এড়াতে প্রস্তাবিত উড়ালপুলের বিষয়ে সরকার নিশ্চুপ বলে এলাকার বাসিন্দারা অভিযোগ তুলেছেন।এবিষয়ে স্থানীয় বিধায়ক আলোক মুখার্জি বলেন উড়ালপুলের ব্যপারে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিধানসভায় আবেদন করেছি।

Releated Posts

নতুন এফআইআর না হওয়া পর্যন্ত ধর্না চলবে, রাহুলের পাশে কংগ্রেস নেতারা

নয়াদিল্লি, ২১ আগস্ট(আইএএনএস) : ছাত্র বিক্ষোভে পেলেট গান ব্যবহারের অভিযোগে আহত সাহিল লোচাবের হয়ে নতুন করে এফআইআর দায়েরের…

ByBySandeep Biswas Aug 21, 2026

বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও তেল শোধন ক্ষমতা ৩০০ মিলিয়ন টনে নিয়ে যাবে ভারত: হরদীপ পুরী

নয়াদিল্লি, ২১ আগস্ট( আইএএনএস): বিশ্বজুড়ে তেল শোধন ক্ষমতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত তার অবস্থান আরও শক্তিশালী করছে।…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

আদিবাসী কল্যাণ দুর্নীতি: বিধানসভা অচল করার অভিযোগে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ

বেঙ্গালুরু, ২১ আগস্ট (আইএএনএস): কর্ণাটকের আদিবাসী কল্যাণ দফতরের কথিত দুর্নীতি ইস্যুতে পরিকল্পনা ও পরিসংখ্যানমন্ত্রী বি. নাগেন্দ্রর পদত্যাগের দাবিতে…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

তামিলনাড়ু থেকে নির্মাণসামগ্রী পরিবহনে ছাড়ের আশ্বাস, স্বস্তির আশা কেরলে

তিরুবনন্তপুরম, ২১ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ু থেকে কেরলে নির্মাণসামগ্রী, বিশেষ করে মেটাল ও চুনাপাথর, পরিবহনে নিষেধাজ্ঞা থেকে কেরলকে ছাড়…

ByByTaniya Chakraborty Aug 21, 2026
Scroll to Top