News Flash

  • Home
  • দিনের খবর
  • মিডিয়া ও বিনোদন ইন্ডাস্ট্রি কর্মসংস্থানের একটি বড় উৎস : অশ্বিনী বৈষ্ণব
Image

মিডিয়া ও বিনোদন ইন্ডাস্ট্রি কর্মসংস্থানের একটি বড় উৎস : অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৩ জুলাই (হি.স.): মিডিয়া ও বিনোদন ইন্ডাস্ট্রি কর্মসংস্থানের একটি বড় উৎস। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শনিবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, “মিডিয়া ও বিনোদন ইন্ডাস্ট্রি কর্মসংস্থানের একটি বড় উৎস, বর্তমানে সমগ্র দেশে প্রায় ২৫ লক্ষ মানুষকে কর্মসংস্থান দিচ্ছে।” কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কথায়, “ইন্ডাস্ট্রিতে প্রযুক্তির ভূমিকাকে মাথায় রেখে এবং কাঠামোগত পরিবর্তনের সময় সৃষ্ট সুযোগকে কাজে লাগিয়ে আরও কর্মসংস্থান সৃষ্টির জন্য ওয়েভস তৈরি করা হয়েছে। গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সঙ্গে ওয়েভস গ্লোবাল সামিট অনুষ্ঠিত হবে। আইএফএফআই এবং ওয়েভস একসঙ্গে মিডিয়া এবং বিনোদন শিল্পের বৃদ্ধির জন্য কাজ করবে।” উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং ডঃ এল মুরুগান এদিন দিল্লিতে ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট ২০২৪-এর কার্টেন রেইজার ইভেন্টে অংশ নেন।

Releated Posts

২০২৩ সালের রামনবমী হিংসা মামলায় তৃণমূল কাউন্সিলর শাকির আলিকে গ্রেফতার করল এনআইএ

কলকাতা, ৩০ জুন (আইএএনএস): ২০২৩ সালের রামনবমী শোভাযাত্রাকে কেন্দ্র করে হুগলির রিষড়ায় সংঘটিত হিংসার ঘটনায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর…

ByByNews Desk Jun 30, 2026

ছয় মাসের জন্য ফের সিবিডিটি-র চেয়ারম্যান পদে রবি আগরওয়ালের পুনর্নিয়োগে কেন্দ্রের অনুমোদন

নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় সরকার রবি আগরওয়াল-কে আরও ছয় মাসের জন্য চুক্তিভিত্তিকভাবে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড (সিবিডিটি)-র…

ByByNews Desk Jun 30, 2026

মুখ্যমন্ত্রীর সতর্কবার্তার ২৪ ঘণ্টার মধ্যেই হুমায়ুন কবীরের সভার তিন আয়োজক গ্রেফতার

কলকাতা, ৩০ জুন (আইএএনএস): মুখ্যমন্ত্রীর সতর্কবার্তার ২৪ ঘণ্টার মধ্যেই হুমায়ুন কবির-এর বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে তাঁর সভার তিন…

ByByNews Desk Jun 30, 2026

জিআই স্বীকৃতি পেল সেওনির বিশালাকার সীতাফল, মধ্যপ্রদেশের কৃষকদের জন্য বড় সাফল্য

ভোপাল, ২৯ জুন (আইএএনএস বাংলা): মধ্যপ্রদেশের উদ্যানপালন খাতে বড় সাফল্য এনে দিল সেওনি জেলার বিখ্যাত ‘জাম্বো সীতাফল’। চেন্নাইয়ের…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top