News Flash

  • Home
  • দিনের খবর
  • কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অমিতাভকে আমন্ত্রণ মমতার
Image

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অমিতাভকে আমন্ত্রণ মমতার

কলকাতা, ১৩ জুলাই  (হি স) : আগামী ৪ ডিসেম্বর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অমিতাভ বচ্চনকে আমন্ত্রণ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

শনিবার কলকাতায় ফিরে মমতা বলেন, ‘মুকেশ আম্বানি, তাঁর পরিবার এবং লোকজন সকলে খুব সম্মান দিয়েছেন। তাঁদের ধন্যবাদ। অনেক মানুষের সঙ্গে দেখা হয়েছে। অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা হয়েছে। তাঁকে আসতে অনুরোধ করেছি।’

মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানান, তাঁর আমন্ত্রণের জবাবে ‘অমিতজি বলেন, আমি গিয়ে আর কী করব! সব ভাষণ দিয়ে দিয়েছি। আমি তাঁকে বলেছি, আপনি কবিতা বলুন। আপনার উপস্থিতি কাম্য।’ ডিসেম্বর মাসেই কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হতে চলেছে, সেই ইঙ্গিতও দেন মমতা। 

তবে আম্বানিদের বিয়েতে শাহরুখ খানের সঙ্গে মমতার সাক্ষাৎ হয়নি। শাহরুখ খান ২০২৩ সালের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকতে পারেননি। বদলে হাজির ছিলেন সলমান খান। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় জানিয়েছিলেন, ‘শাহরুখ খানের মেয়ের ছবি মুক্তি পাচ্ছে। তার জন্য তিনি ব্যস্ত।’ সেই সময়ই প্রথম বলিউডে ডেবিউ করেন শাহরুখ কন্যা সুহানা। একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় তাঁর প্রথম ছবি ‘দ্য আর্চিস’।

আম্বানি পরিবারের বিয়েতে বহু দেশ-বিদেশের বেশ কিছু বিখ্যাত ব্যক্তি যান। সচিন তেন্ডুলকর, বসুন্ধরা রাজে সহ অনেকের সঙ্গেই সাক্ষাতের কথা সাংবাদিকদের জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মুম্বইয়ে গিয়ে উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ারের সঙ্গেও দেখা করেন মমতা।

Releated Posts

প্রতিদিন প্রায় ২৮ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে, কোনও ঘাটতি নেই : ইন্ডিয়ান অয়েল

নয়াদিল্লি, ৩ এপ্রিল : ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) জানিয়েছে, দেশে প্রতিদিন প্রায় ২৮ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা…

ByBySandeep Biswas Apr 3, 2026

বিশ্বের কাছে ভারতের গুরুত্ব অপরিসীম; তাই আমাদের প্রতিক্রিয়া প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক ও সংযত হতে হবে: সৈয়দ আকবরউদ্দিন

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) :— জাতিসংঘে ভারতের সাবেক স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন বলেছেন যে, দেশের পররাষ্ট্রনীতিতে এখন ক্রমবর্ধমান…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘ভয় পেলে চলবে না’: আপে ভাঙন স্পষ্ট, রাঘব চাড্ডাকে কড়া জবাব কেজরিওয়ালের ঘনিষ্ঠদের

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): আমি আদমি পার্টি (আপ)-এর অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবার প্রকাশ্যে চলে এল। রাজ্যসভার প্রাক্তন ডেপুটি লিডার…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

কেরলে নির্বাচনী উত্তাপ চরমে, শনিবার প্রচারে নামছেন মোদি ও রাহুল

তিরুবনন্তপুরম, ৩ এপ্রিল (আইএএনএস): কেরলে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের উত্তাপ তুঙ্গে। শনিবার একদিনেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top