জম্মু, ১৩ জুলাই (হি.স.): সুষ্ঠু ও নির্বিঘ্নেই চলছে বার্ষিক অমরনাথ যাত্রা। শনিবার সকালে অমরনাথের পবিত্র গুহা মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছে তীর্থযাত্রীদের আরও একটি দল। পবিত্র অমরনাথ যাত্রার জন্য জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস থেকে ৪,৬৬৯ জন তীর্থযাত্রীর একটি দল শনিবার সকালে রওনা হয়েছে। বিপুল উৎসাহ ও উদ্দীপনায় অমরনাথের পবিত্র গুহায় পূজার্চনা করছেন তীর্থযাত্রীরা। মাত্র ১৪ দিনে পুজো দিয়েছেন ২.৮০ লক্ষাধিক পুণ্যার্থী। গত ২৯ জুন থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা। শনিবার শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই ২ লক্ষ ৮০ হাজারের বেশি পুণ্যার্থী অমরনাথ দর্শন করেছেন।

অমরনাথ যাত্রা চলছেই সুষ্ঠুভাবেই, ১৪ দিনে পুজো দিলেন ২.৮০ লক্ষাধিক পুণ্যার্থী
Releated Posts
জিআই স্বীকৃতি পেল সেওনির বিশালাকার সীতাফল, মধ্যপ্রদেশের কৃষকদের জন্য বড় সাফল্য
ভোপাল, ২৯ জুন (আইএএনএস বাংলা): মধ্যপ্রদেশের উদ্যানপালন খাতে বড় সাফল্য এনে দিল সেওনি জেলার বিখ্যাত ‘জাম্বো সীতাফল’। চেন্নাইয়ের…
অমরনাথ গুহামন্দিরে ‘প্রথম পূজা’, আনুষ্ঠানিকভাবে শুরু হল অমরনাথ যাত্রা ২০২৬-এর সূচনা পর্ব
শ্রীনগর, ২৯ জুন (আইএএনএস): পবিত্র অমরনাথ গুহামন্দিরে সোমবার ঐতিহ্যবাহী ‘প্রথম পূজা’ অনুষ্ঠিত হল। এর মধ্য দিয়েই বার্ষিক শ্রী…
স্নানযাত্রায় পুরীতে লাখো ভক্তের ঢল, জগন্নাথ-বলভদ্র-সুভদ্রার মহাস্নান সম্পন্ন
ভুবনেশ্বর, ২৯ জুন (আইএএনএস): পবিত্র স্নানপূর্ণিমা উপলক্ষে সোমবার ওড়িশার পুরীতে জগন্নাথধামে ভক্তদের ঢল নামে। ভগবান জগন্নাথ, তাঁর দাদা…
দলের ভিতরের ‘বিশ্বাসঘাতকদের’ চিহ্নিত করতেই তৃণমূলের হার প্রয়োজন ছিল: কুণাল ঘোষ
কলকাতা, ২৯ জুন (আইএএনএস): সদ্যসমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি দলের অন্দরে লুকিয়ে থাকা ‘বিশ্বাসঘাতকদের’ চিহ্নিত করার…


















