News Flash

  • Home
  • দিনের খবর
  • দমদমের নাগেরবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত কারখানা ও গোডাউন
Image

দমদমের নাগেরবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত কারখানা ও গোডাউন

দমদম, ১২ জুলাই (হি.স.) : ভয়াবহ আগুন লাগল মহানগরীর উপকণ্ঠে দমদমের নাগেরবাজার এলাকায়। শুক্রবার ভোররাত তিনটে নাগাদ যশোর রোডের উপর একটি আইসক্রিম গোডাউনে আগুন লাগে। তার পাশেই ছিল একটি গেঞ্জি কারখানা, আইটিসির গোডাউন, ওষুধ গোডাউন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ২০টি ইঞ্জিন। স্থানীয়রাও আগুন নেভাতে সাহায্য করছে দমকলের আধিকারিকদের। দমকল কর্মীদের দীর্ঘ চেষ্টার পর শুক্রবার সকালে আগুন আয়ত্তে এসেছে। লেকটাউন দমকল স্টেশনের আধিকারিক অরুণ ঘোষ বলেছেন, “আগুন নিয়ন্ত্রণে এসেছে। হতাহতের কোনও খবর নেই।”

শুক্রবার ভোররাতে পরপর বিস্ফোরণের কিছু শব্দ পাওয়া যায় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এরপরই বাসিন্দারা বেরিয়ে দেখেন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। খবর দেওয়া হয় দমকলে। এরপর অকুস্থলে যায় দমকলের ২০টি ইঞ্জিন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, আইসক্রিম গোডাউনের এসি বাস্ট করাতেই এই অগ্নিকাণ্ড। তবে বড় বড় গ্যাস সিলিন্ডার দ্রুত বের করায় আগুন আশপাশের আবাসনের দিকে যেতে পারেনি। ঘিঞ্জি এলাকা হওয়ায় শুরুতে দমকলকে কাজ করতে একটু অসুবিধায় পড়তে হয়।

টিনের সেড ভেঙে আগুন নেভাতে গিয়ে দেরি হচ্ছে বলেই জানান দমকল কর্মীরা। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় পুরোপুরি না হলেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়। তবে বেশ কয়েকটি স্থানে আগুন জ্বলতেই থাকে। কারখানা ও গোডাউনগুলি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বলেই খবর। সকাল হতেই ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি জানান, ফায়ার সেফটির ব্যবস্থা ছিল না বলে অভিযোগ উঠছে। সাড়ে চারটার মধ্যে ফরেন্সিকের প্রাথমিক রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের জেরে কয়েকশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। পাশাপশি গোডাউন-কারখানাগুলি ভস্মীভূত হওয়ায় প্রচুর মানুষের কর্মহীন হওয়ারও আশঙ্কা করা হচ্ছে।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top