News Flash

  • Home
  • প্রধান খবর
  • হাথরাস-কাণ্ডে আবেদন গ্রহণ করল না সুপ্রিম কোর্ট, আবেদনকারীকে হাইকোর্টে যাওয়ার পরামর্শ
Image

হাথরাস-কাণ্ডে আবেদন গ্রহণ করল না সুপ্রিম কোর্ট, আবেদনকারীকে হাইকোর্টে যাওয়ার পরামর্শ

নয়াদিল্লি, ১২ জুলাই (হি.স.) : উত্তর প্রদেশের হাথরাসে পদপিষ্ট হওয়ার ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা শুক্রবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। গত ২ জুলাইয়ের ওই ঘটনার তদন্তের জন্য এক জন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিশেষজ্ঞদের নিয়ে পাঁচ সদস্যের কমিশন গড়ার আর্জি জানানো হয়েছিল শীর্ষ আদালতে।

কিন্তু প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ সেই আবেদন খারিজ করে এ বিষয়ে ইলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছে আবেদনকারী পক্ষকে। প্রধান বিচারপতি চন্দ্রচূড় আবেদন খারিজ করে বলেন, ‘‘এই ধরনের আবেদন শোনার যোগ্যতা রয়েছে হাইকোর্টের।’’

উল্লেখ্য, গত ২ জুলাই হাথরাসে একটি ‘সৎসঙ্গ’-র আয়োজন হয়েছিল। নারায়ণ সাকার হরি ওরফে সাকার বিশ্ব হরি ওরফে ভোলে বাবা নামে এক ধর্মগুরুর ডাকে সেই ‘সৎসঙ্গ’-এ ভিড় করেছিলেন হাজার হাজার মানুষ। নির্বিঘ্নে অনুষ্ঠান শেষ হয়। তবে অনুষ্ঠান শেষে বিপদ ঘটে। অনুষ্ঠানস্থল ছাড়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় মানুষের মধ্যে। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় কমপক্ষে ১২১ জনের।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top