News Flash

  • Home
  • দিনের খবর
  • এএপি শিবিরে বড়সড় স্বস্তি, সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন কেজরিওয়াল
Image

এএপি শিবিরে বড়সড় স্বস্তি, সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন কেজরিওয়াল

নয়াদিল্লি, ১২ জুলাই (হি.স.): আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (এএপি)-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন প্রদান করল সুপ্রিম কোর্ট। শুক্রবার কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দেওয়ার পাশাপাশি সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে, অরবিন্দ কেজরিওয়াল ইতিমধ্যেই ৯০ দিন কারাগারে কাটিয়েছেন এবং তিনি একজন নির্বাচিত নেতাও বটে।

এদিকে, কেজরিওয়াল অন্তর্বর্তী জামিন পেতেই আম আদমি পার্টি শিবির উৎসবের আনন্দে মেতে উঠেছে। এএপি প্রধান কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর হওয়ায় দলীয় শিবির বড়সড় স্বস্তিও পেল। উল্লেখ্য, উল্লেখ্য, ইডির গ্রেফতারি বেআইনি, এমন দাবি করে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন কেজরি। কিন্তু হাইকোর্ট জানিয়ে দিয়েছিল, ইডির গ্রেফতারি বেআইনি নয়। উচ্চ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আম আদমি পার্টির (আপ) প্রধান। শুনানিপর্বের শেষে গত ১৭ মে রায় সংরক্ষিত রেখেছিল দুই বিচারপতির বেঞ্চ। আর শুক্রবার রায় ঘোষণা করা হল।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top