News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যে বিদ্যালয় বন্ধ, সিদ্ধান্তের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের চেষ্টা প্রদেশ যুব কংগ্রেস এবং এনএসইউআই-র
Image

রাজ্যে বিদ্যালয় বন্ধ, সিদ্ধান্তের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের চেষ্টা প্রদেশ যুব কংগ্রেস এবং এনএসইউআই-র

আগরতলা, ১০ জুলাই: রাজ্যে বিভিন্ন প্রান্তে বিদ্যালয় বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মুখ্যমন্ত্রী তথা শিক্ষা মন্ত্রী অধ্যাপক (ডা.)  মানিক সাহার বাসভবনের ঘেরা করতে যাচ্ছিল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং এনএসইউআই। কিন্তু মাঝ রাস্তায় পুলিশ তাঁদেরকে গ্রেফতার করে টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তুলে এডিনগর পুলিশ লাইনে নিয়ে গেছে। 

এদিন রাজ্য যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা বলেন, রাজ্য সরকারের শিক্ষা বিরোধী নীতির ফল স্বরূপ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিদ্যালয় বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে রাজ্যের ছাত্রছাত্রীদের জীবন অন্ধকারের দিকে ঢেলে দিচ্ছে। এরই  বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করা হয়েছে।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রায় ৬০ জন আন্দোলনকারীদের আটক করে এডিনগর পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে। পরর্বতী সময়ে তাদের ছেড়ে দেওয়া হবে।

Releated Posts

ফিদেলের শিক্ষা ছিল ঐক্য, সেই শক্তিতেই কিউবার বিপ্লব টিকে আছে: কিউবার রাষ্ট্রদূত

আগরতলা, ২১ আগস্ট: সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের অগ্রণী নেতা ও কিউবার বিপ্লবের অন্যতম প্রধান স্থপতি ফিদেল কাস্ত্রোর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগরতলার…

ByByReshmi Debnath Aug 21, 2026

ফিদেল কাস্ত্রোর বিপ্লবী সংগ্রাম আজও অনুপ্রেরণার উৎস: মানিক সরকার

আগরতলা, ২১ আগস্ট: সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের অগ্রণী নেতা ও কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী…

ByByReshmi Debnath Aug 21, 2026

বর্ধিত বিদ্যুৎ মাশুলে ১০০ শতাংশ ভর্তুকি, তিন মাসে ফেরত অতিরিক্ত টাকা : বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ২১ আগস্ট: সম্প্রতি বৃদ্ধি পাওয়া বিদ্যুৎ মাশুলের সম্পূর্ণ বোঝা রাজ্য সরকার বহন করবে। বর্ধিত ফিক্সড চার্জের উপর…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

রাস্তা সংস্কারের দাবিতে টিলাবাজারে ই-রিক্সা চালকদের অনির্দিষ্টকালের পথ অবরোধ

কৈলাসহর, ২১ আগস্ট: কৈলাসহর-রাঙ্গাউটি এবং টিলাবাজার-ইরানি সড়কের বেহাল দশা সংস্কারের দাবিতে ফের পথে নামলেন ই-রিক্সা চালকরা। শুক্রবার টিলাবাজার…

ByByReshmi Debnath Aug 21, 2026
Scroll to Top