News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৭ রাজ্যের ১৩টি বিধানসভা আসনে চলছে উপ-নির্বাচন, উৎসাহ ভোটারদের মধ্যেও
Image

৭ রাজ্যের ১৩টি বিধানসভা আসনে চলছে উপ-নির্বাচন, উৎসাহ ভোটারদের মধ্যেও

নয়াদিল্লি, ১০ জুলাই (হি.স.): দেশের ৭টি রাজ্যের ১৩টি বিধানসভা আসনে চলছে উপ-নির্বাচনের ভোটগ্রহণ। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা কেন্দ্র। এই চারটি কেন্দ্র হল, নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর ২৪ পরগনার বাগদা, কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। বুধবার সকাল ৭টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোটগণনা হবে ১৩ জুলাই (শনিবার)। ২০২১ সালের বিধানসভা ভোটে রানাঘাট, বাগদা, রায়গঞ্জ কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপি। আর মানিকতলায় তৃণমূল। কিন্তু বাগদা কেন্দ্রে জয়ী বিশ্বজিৎ দাস এবং রায়গঞ্জ কেন্দ্রে জয়ী কৃষ্ণ কল্যাণী পরে তৃণমূলে যোগ দেন। বিজেপি প্রার্থী হিসাবে রানাঘাটে জয়ী হওয়া মুকুটমণি অধিকারী লোকসভা ভোটের আগে তৃণমূলে যোগ দেন। এই তিন জনকেই লোকসভায় প্রার্থী করে তৃণমূল। বিশ্বজিৎ বনগাঁ, কৃষ্ণ রায়গঞ্জ এবং মুকুটমণি রানাঘাট কেন্দ্রে জোড়াফুলের প্রার্থী হন। তিন জনেই পরাজিত হন।

পশ্চিমবঙ্গ ছাড়াও হিমাচল প্রদেশেও হচ্ছে উপ-নির্বাচনের ভোটগ্রহণ। হিমাচলের দেহরা, হামিরপুর এবং নালাগড়ের তিন নির্দল বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ার আগে জনপ্রতিনিধিত্ব সংশোধনী আইন মেনে ইস্তফা দিয়েছিলেন। তাই সেখানেও ভোট হচ্ছে। দেহরায় কংগ্রেস প্রার্থী করেছে সে রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর স্ত্রী কমলেশকে। এই আসনে বিজেপি প্রার্থী হলেন হোশিয়ার সিং। এদিন সকালে ভোট দেওয়ার পর হোশিয়ার সিং বলেছেন, “এই নির্বাচন হিমাচল প্রদেশের ইতিহাসে সবচেয়ে উন্মাদনাপূর্ণ ও কঠিন। একদিকে স্বয়ং মুখ্যমন্ত্রী, অন্যদিকে আমি। লড়াইটা কঠিন। তাঁরা প্রশাসনকে ব্যবহার করে প্রভাব বিস্তারের জন্য জনগণকে প্রভাবিত করেছি।”

উপ-নির্বাচন হচ্ছে বিহারেও। বিহারের রুপৌলীর জেডিইউ বিধায়ক বিমা দেবী আরজেডিতে যোগ দেওয়ায় সেখানে ভোট হচ্ছে। সকাল সকাল পূর্ণিয়ার একটি বুথকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন জেডিইউ প্রার্থী কলাধর প্রসাদ মণ্ডল। আবার মধ্যপ্রদেশের অমরওয়াড়ার কংগ্রেস বিধায়ক কমলেশ প্রতাপ শাহ বিজেপিতে যোগ দেওয়ায় সেখানে আবার ভোট হচ্ছে। উত্তরাখণ্ডের বদ্রীনাথের কংগ্রেস বিধায়ক রাজেন্দ্র সিং ভান্ডারি ইস্তফা দিয়ে ওই আসনে উপ-নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন। ওই রাজ্যের মঙ্গলৌরে বিধায়কের মৃত্যুর কারণে উপনির্বাচন হচ্ছে। তামিলনাড়ুর বিক্রবন্দীতে ডিএমকে বিধায়কের মৃত্যু এবং পঞ্জাবের জলন্ধর পশ্চিমে এএপি বিধায়ক শীতল অঙ্গুরল রিঙ্কুর বিজেপিতে যোগদানের ফলে উপনির্বাচন হচ্ছে বুধবার। এ বার ভোটে রিঙ্কু লড়ছেন বিজেপির টিকিটে।

Releated Posts

অবিরাম বৃষ্টিতে উদ্বেগ বাড়ছে কেরলে, জরুরি বৈঠক মুখ্যমন্ত্রী ভি.ডি. সাথীশনের; সতর্কতায় গোটা রাজ্য

তিরুবনন্তপুরম, ৩ আগস্ট (আইএএনএস): টানা ভারী বৃষ্টিতে কেরলের বিভিন্ন জেলায় বন্যা, ভূমিধস, জলাবদ্ধতা ও ব্যাপক ক্ষয়ক্ষতির পরিস্থিতির মধ্যে…

ByByNews Desk Aug 3, 2026

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top