News Flash

  • Home
  • দেশ
  • কাঠুয়ায় তল্লাশি অভিযান জারি, পাঁচ সৈনিকের বলিদানে মর্মাহত রাজনাথ সিং
Image

কাঠুয়ায় তল্লাশি অভিযান জারি, পাঁচ সৈনিকের বলিদানে মর্মাহত রাজনাথ সিং

জম্মু, ৯ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় শহীদ হয়েছেন পাঁচজন সৈনিক। নিহত পাঁচ জওয়ানের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসার রয়েছেন। কাঠুয়া জেলার মাচেদি এলাকায় মঙ্গলবার সকালেও নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান জারি রয়েছে। মনে করা হচ্ছে, জঙ্গিরা ওই এলাকায় লুকিয়ে রয়েছে।   জঙ্গি হামলায় পাঁচ সৈনিকের বলিদানে মর্মাহত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার সকালে সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, “কাঠুয়ার বদনোটাতে সন্ত্রাসী হামলায় পাঁচ সাহসী ভারতীয় জওয়ানের মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা, দেশ এই কঠিন সময়ে তাঁদের পাশে দাঁড়িয়েছে। কাউন্টার টেরোরিস্ট অপারেশন চলছে এবং আমাদের সৈন্যরা ওই অঞ্চলে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।”  উল্লেখ্য, সোমবার বিকেলে কাঠুয়া জেলার বদনোটা গ্রামের কাছে সেনাবাহিনীর কনভয়ে হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা। ৫-৬ জন জঙ্গি অতর্কিতে হামলা চালায়। ভয়াবহ এই জঙ্গি হামলায় শহিদ হয়েছেন ৫ জন জওয়ান, এছাড়াও আরও ৫ জন জওয়ান জখম হয়েছেন।

Releated Posts

জম্মু-কাশ্মীরের বুদগামে বিএলওদের সঙ্গে বৈঠক মুখ্য নির্বাচন কমিশনারের, গণতন্ত্রে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ভোটারদের

বুদগাম, ২৯ জুন (আইএএনএস বাংলা): ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সোমবার জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বুথ…

ByByNews Desk Jun 29, 2026

হুমায়ুন কবীরকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, উসকানিমূলক মন্তব্যে এফআইআর দায়েরের নির্দেশ

কলকাতা, ২৯ জুন (আইএএনএস বাংলা): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার নওদার বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টি (এজেইউপি)-র…

ByByNews Desk Jun 29, 2026

করসেবার স্মৃতি তুলে ধরে ভাগবতের বক্তব্য, ‘ভক্তি ও আত্মত্যাগের পরিবেশ মানুষের জীবন বদলে দিতে পারে’

বেঙ্গালুরু, ২৯ জুন (আইএএনএস): আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, অযোধ্যার প্রথম করসেবার সময় তৈরি হওয়া ভক্তি, আত্মত্যাগ ও…

ByByNews Desk Jun 29, 2026

পটনায় ভোজ্যতেলের গুদামে ভয়াবহ আগুন, ক্ষয়ক্ষতি ৫০ লক্ষ টাকারও বেশি

পটনা, ২৯ জুন (আইএএনএস): বিহারের রাজধানী পটনার দিদারগঞ্জ থানার অন্তর্গত কর্মলিচক এলাকার মহুলি রোডে একটি ভোজ্যতেলের গুদামে ভয়াবহ…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top