News Flash

Image

মৎস্যজীবীদের অবস্থান বিক্ষোভ  ক্যানিংয়ে

ক্যানিং, ৮ জুলাই (হি.স.) : মৎস্যজীবীদের উপর নতুন নতুন নির্দেশিকা জারির প্রতিবাদে মৎস্যজীবীরা একত্রিত হয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলেন ক্যানিংয়ে। সোমবার দুপুরে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের দফতরের সামনেই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন প্রায় হাজার খানেক মৎস্যজীবী। সুন্দরবন মৎস্যজীবী রক্ষা কমিটির উদ্যোগে এদিন এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। আন্দোলনকারীদের দাবি, বিনা কারণে বিএলসি বাতিল সহ মৎস্যজীবীদের উপর বন দফতরের নানারকম অত্যাচারের প্রতিবাদে তাঁরা একত্রিত হয়ে আন্দোলনে নেমেছেন। সংগঠনের সভাপতি শম্ভু সাহা বলেন, “দিনের পর দিন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অত্যাচার বেড়েই চলেছে মৎস্যজীবীদের উপর। বিএলসি কেঁড়ে নেওয়া, জাল, নৌকা কেঁড়ে নেওয়া, মোটা টাকা ফাইন করা। মাছ, কাঁকড়া কেঁড়ে নেওয়ার মত অভিযোগও রয়েছে ব্যাঘ্র প্রকল্পের বিরুদ্ধে। সর্বোপরি বিএলসি বাতিল করা হবে বলে ওনারা নির্দেশিকা জারি করেছেন। এই তুঘলকি নির্যাতনের প্রতিবাদে আমরা পথে নেমেছি।” সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন বলেন, “ আমরা সেই বিএলসিগুলো বাতিল করবো বলেছি যেগুলোর হোল্ডাররা মারা গিয়েছেন। যারা মৎস্যজীবী নন তাঁদের অনেকেই এই বিএলসি ভাড়ায় খাটাচ্ছেন। তবে মৎস্যজীবীদের দাবিগুলোও ক্ষতিয়ে দেখা হচ্ছে।”

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top