News Flash

  • Home
  • দিনের খবর
  • বর্ষায় পাহাড়ে না যাওয়ার আর্জি মুখ্যমন্ত্রীর
Image

বর্ষায় পাহাড়ে না যাওয়ার আর্জি মুখ্যমন্ত্রীর

কলকাতা,৮ জুলাই, (হি স) : সোমবার নবান্ন বৈঠকে উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে উদ্বেগের শুরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। আটকে থাকা পর্যটকদের ফিরিয়ে আনার বিষয়ে প্রশাসনকে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। মনিটরিং সিস্টেম নিয়ে কেন্দ্রকে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর।

ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের বহু জায়গায় নদীর পার ভেঙেছে।আগামী দিনে বন্যার তীব্র আশঙ্কা রয়েছে।ফলে ভরা বর্ষায় পাহাড়ে অ্যাডভেঞ্চার অথবা ঘুরতে না যাওয়ার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কালিম্পংয়ের রাস্তায় ধস নামছে, বলে রাজ্যের জনগণকে সাবধান করেন তিনি। সোমবারের বৈঠকে তিনি বলেন পাহাড়ি এলাকাগুলিতে আর্মি যাতায়াত করে, ফলে রাস্তা ভাঙলে কেন্দ্রকে সঙ্গে সঙ্গে জানাতে হবে।রাস্তায় ধস নামলে সিচুয়েশন রিস্টোর করা আর্মিদের দায়িত্ব।মুখ্যমন্ত্রী বলেন, ভুটানের জল এবং বৃষ্টির জল ঢুকে বন্যার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। কোনও মনিটরিং সিস্টেম নেই কেন্দ্রের। বারবার বললেও কোনো অ্যাকশন নেওয়া হয় না। যার ফল ভুগছে মানুষ।

উত্তরবঙ্গের পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রসঙ্গ  উল্লেখ করে এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, গঙ্গা ভাঙন কেন্দ্রের দেখার কথা। দুর্ভাগ্যজনক ভাবে দীর্ঘ ১০-১২ বছর ধরে সে দিকে নজর দিচ্ছেন না কেন্দ্র।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top