মুম্বই, ৭ জুলাই (হি.স.): শনিবার মধ্যরাতে ৪৩তম জন্মদিন পালন করলেন প্রাক্তন ভারত অধিনায়ক ধোনি। মুম্বইয়ের অনুষ্ঠানে ছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা, ছিলেন বলিউডের ভাইজান সলমনও।
ধোনির কেক কাটার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। উল্লেখ্য, কয়েক দিন আগেই ১৫তম বিবাহবার্ষিকী পালন করেছিলেন ধোনি এবং সাক্ষী।



















