News Flash

  • Home
  • দিনের খবর
  • আগামীকাল পুরীর রথযাত্রা প্রত্যক্ষ করবেন রাষ্ট্রপতি, নিরাপত্তায় বিশেষ জোর
Image

আগামীকাল পুরীর রথযাত্রা প্রত্যক্ষ করবেন রাষ্ট্রপতি, নিরাপত্তায় বিশেষ জোর

পুরী, ৬ জুলাই (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল (রবিবার) ওডিশার পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা প্রত্যক্ষ করবেন। রাষ্ট্রপতির সফরকে ঘিরে পুরীতে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুরীর রথযাত্রা প্রত্যক্ষ করার বিষয়ে শনিবার সকালে ওডিশার ডিজিপি অরুণ কুমার সারঙ্গি বলেছেন, “আমরা রথযাত্রার জন্য পুরীতে নিরাপত্তার জন্য মোতায়েন করা অফিসারদের কথা বলেছি। সমস্ত ঊর্ধ্বতন অফিসাররা উপস্থিত আছেন। রাষ্ট্রপতির সফরের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।”

আগামী ৯ জুলাই পর্যন্ত ওডিশা সফরে থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামীকাল পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা প্রত্যক্ষ করবেন তিনি। এই সফরকালে রাষ্ট্রপতি উদয়গিরিতেও যাবেন। এছাড়া বিভূতি কানুনগো শিল্প কলা কলেজ এবং উৎকল সংস্কৃতি বিশ্ব বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সঙ্গেও মত বিনিময়ের কর্মসূচী রয়েছে তাঁর।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top