News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অনলাইন প্রতিযোগিতার আয়োজন করেছে সৃষ্টি বিশ্বময় ও লন্ডন বাংলা বইমেলা পর্ষদের
Image

অনলাইন প্রতিযোগিতার আয়োজন করেছে সৃষ্টি বিশ্বময় ও লন্ডন বাংলা বইমেলা পর্ষদের

আগরতলা, ৬ জুলাই: বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি বাঙালি শিশু কিশোরদের অনুরাগ ও ভালবাসা এবং জাতীয়তাবোধ জাগিয়ে তোলার লক্ষ্যে অনলাইন প্রতিযোগিতার আয়োজন করেছে সৃষ্টি বিশ্বময় ও লন্ডন বাংলা বইমেলা পর্ষদ ।

ত্রিপুরা সঙ্গে নাট্য আন্দোলনের যোগসূত্রে এক গভীর সম্পর্ক রয়েছে সৃষ্টি বিশ্বময় এর । আর এর সূত্র ধরে সৃষ্টি বিশ্বময় এর কর্ণধার অলক দাশগুপ্ত সম্প্রতি  কমলপুরের বড় সুরমা এলাকার নাট্য ব্যক্তিতে নারায়ন দত্তের বাড়িতে আসেন এই অনলাইন প্রতিযোগিতার বিষয়ে সচেতনতা বাড়াতে । এই প্রতিযোগিতা ইতোমধ্যেই বিশ্বের ১৮ টি দেশে জনপ্রিয় হয়েছে। 

ফেসবুক পেজে প্রতিযোগিতার ভিডিও আপলোড করতে হয় প্রতিযোগীদের । এছাড়া শেয়ার করতে হয় হোয়াটস অ্যাপ নম্বর ৮৮০১৯২৮৬৩৪৬৬৮ এ । এই প্রতিযোগিতার সামগ্রিক বিষয় নিয়ে বড় সুরমায় একান্ত আলাপচারিতায়  বিভিন্ন বিষয় জানালেন কর্ণধার অলক দাশগুপ্ত,  সৃষ্টি বিশ্বময়ের  মুখ্যসমন্বয়ক ঢাকা বাংলাদেশের  পুলক রাহা সৃষ্টি বিশ্বময়ের উপদেষ্টা ঢাকা বাংলাদেশ এবং গৌরদাস দেব সৃষ্টি বিশ্বময়ের ত্রিপুরার সমন্বয়ক বলেন

রাজ্যের প্রতিভাবান শিল্পী ও ক্ষুদে শিল্পীরা এই সৃষ্টি বিশ্বময় প্রতিযোগিতায় অংশ নেবে এটাই আশা ব্যক্ত করেন অলক দাশগুপ্ত এবং অন্যান্যরা।

Releated Posts

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: মৎস্যমন্ত্রী

আগরতলা, ১৫ জুন : জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য সমাজের অন্তিম পর্যায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন…

ByByNews Desk Jun 15, 2026

ইনসিস্কাই সফটেকের নাম ভাঙিয়ে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল সংস্থা

আগরতলা, ১৫ জুনঃ সরকারি ও কর্পোরেট মহলে সুপরিচিত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেডের নাম ও ফোন নম্বর…

ByByNews Desk Jun 15, 2026

ভাল্লুকের আক্রমণে আহতকে জিবি হাসপাতালে ভর্তি করালেন প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুনঃ সিমনা বিধানসভা কেন্দ্রের শরৎচন্দ্র চৌধুরী পাড়ায় ভাল্লুকের আক্রমণে আহত রাকেশ খরাংকে চিকিৎসার জন্য…

ByByNews Desk Jun 15, 2026

রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে সিপিআইএমের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ জুন: ঋষ্যমুখ বিধানসভা এলাকার বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা এবং দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে সোমবার…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top