News Flash

Image

১১ আগস্ট হবে নিট-পিজি পরীক্ষা, জারি বিজ্ঞপ্তি

নয়াদিল্লি, ৫ জুলাই (হি. স.) : দেশজুড়ে নিট এবং নেট বিতর্কের মাঝেই প্রকাশিত হল নিট-পিজি পরীক্ষার দিন। জানা গিয়েছে, চলতি বছরের ১১ আগস্ট দুটি শিফটে পরীক্ষা পরিচালিত হবে। এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্সেস।

আগামী ১১ আগস্ট দেশের বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে দুটি শিফটে। পরীক্ষাটি সিবিটি মোডে নেবে ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্সেস।

প্রসঙ্গত, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এখন পরীক্ষার কয়েক ঘন্টা আগে নিট পিজি পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হবে। উল্লেখ্য, এমডি, এমএস-এর মতো স্নাতকোত্তর মেডিক্যাল কোর্সের প্রবেশিকা পরীক্ষা নিট–পিজি কবে হবে, সেই নিয়ে বারবার প্রশ্ন উঠছিল। নিট-পিজি পরীক্ষা ২৩ জুন হওয়ার কথা ছিল। কিন্তু ২২ জুন রাতে তা স্থগিত করার সিদ্ধান্ত হয়। কারণ তার আগে নিট-ইউজি কেলেঙ্কারি নিয়ে হইচই পড়ে গিয়েছিল এবং প্রশ্নপত্র ফাঁসের কারণে ইউজিসি নেট পরীক্ষাও বাতিল করতে হয়েছিল।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top