News Flash

Image

নয়ডায় শপিং মলে আগুন, হতাহতের খবর নেই

নয়ডা, ৫ জুলাই (হি. স.) : শুক্রবার সকালে নয়ডার শপিং মলে অগ্নিকান্ড। জানা যায়, এদিন সকালে আগুন লাগে শপিং মলের একটি জামাকাপড়ের দোকানে। নিমেষে কালো ধোঁয়ায় ভরে যায় গোটা মল। শপিং মলের মধ্যে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। শপিং মলের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। দমকলের একাধিক ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করে।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এদিন সকাল ১১টা নাগাদ নয়ডার লজিক্স মলে আগুন লাগে। একটি জামাকাপড়ের শোরুমে প্রথমে আগুন লাগে বলে খবর। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। এদিকে, আগুন লাগার খবর পেতেই দমকলের একাধিক ইঞ্জিন আসে। খালি করে দেওয়া হয় শপিং মল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও–য় দেখা গেছে, ধোঁয়া বের হচ্ছে শপিং মলের ভিতর থেকে। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়।

নয়ডার ডিসিপি রাম বদন সিং জানান, সকাল ১১টা নাগাদ খবর আসে আগুন লাগার। দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়। কোনও হতাহত হয়নি বলেও জানিয়েছেন তিনি।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top