News Flash

  • Home
  • প্রধান খবর
  • শপথের পর শুক্রে বগলামুখী মন্দিরে পুজো সস্ত্রীক হেমন্তর
Image

শপথের পর শুক্রে বগলামুখী মন্দিরে পুজো সস্ত্রীক হেমন্তর

রাঁচি, ৫ জুলাই (হি. স.): জেল থেকে মুক্তি পাওয়ার পরে ফের ঝাড়খণ্ডের কুর্সিতে হেমন্ত সোরেন। বৃহস্পতিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব নিয়ে শুক্রবার রাঁচির বগলামুখী মন্দিরে পুজো দিতে গেলেন হেমন্ত। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী তথা জেএমএম বিধায়ক কল্পনা সোরেন।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় ঝাড়খণ্ডের রাজ্যপালের কাছে ইস্তফা দেন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। এরপর বৃহস্পতিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন হেমন্ত সোরেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম), কংগ্রেস, আরজেডি জোটের নেতা হিসাবে রাজভবনে গিয়ে শপথবাক্য পাঠ করেন হেমন্ত। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব নিয়ে পরের দিনই অর্থাৎ শুক্রবার রাঁচির মা বগলামুখী মন্দিরে পুজো দিতে গেলেন হেমন্ত। সঙ্গে ছিলেন স্ত্রী তথা জেএমএম বিধায়ক কল্পনা সোরেন।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top