News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তর-পূর্ব ভারতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, দেশের অন্যত্রও চলবে বর্ষণ
Image

উত্তর-পূর্ব ভারতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, দেশের অন্যত্রও চলবে বর্ষণ

নয়াদিল্লি, ৪ জুলাই (হি.স.): উত্তর-পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করলো ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। এই বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত। আইএমডি জানিয়েছে, আগামী ৪-৫ দিন উত্তর-পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয়ে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আইএমডি আরও জানিয়েছে, আগামী পাঁচ দিন কেরল, লাক্ষাদ্বীপ, উপকূলীয় কর্ণাটক, গোয়া, গুজরাট, মধ্য মহারাষ্ট্র, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, অভ্যন্তরীণ কর্ণাটক, তামিলনাড়ু এবং তেলেঙ্গানাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আইএমডি পূর্বাভাসে জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ এবং হরিয়ানাযতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top