News Flash

  • Home
  • দেশ
  • পড়ে গিয়ে গুরুতর জখম মুকুল রায়, সংজ্ঞাহীন অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Image

পড়ে গিয়ে গুরুতর জখম মুকুল রায়, সংজ্ঞাহীন অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে

কলকাতা, ৪ জুলাই (হি.স.): বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন বর্ষীয়ান রাজনীতিক মুকুল রায়। বুধবার রাত সাড়ে নটা নাগাদ আচমকা তিনি তাঁর ঘরের মধ্যেই পড়ে যান বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে জ্ঞান হারান তিনি। পরিবারের লোকজন কিছুটা দেরিতে জানতে পারেন। তবে পড়ে যাওয়ার কথা জানতে পারার পরই আর সময় নষ্ট করেননি। ছেলে শুভ্রাংশু রায় এবং পরিজনেরা দ্রুত কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন মুকুল রায়কে।

রাত সোয়া এগারোটা নাগাদ সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বর্ষীয়ান নেতার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। দীর্ঘদিন ধরেই অসুস্থ মুকুল রায়। তাঁর ডিমেনশিয়া রয়েছে। আবার মাঝেমধ্যে মানসিক ভারসাম্যের সমস্যাও দেখা যায়। কিছু দিন আগেও একবার তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top