News Flash

  • Home
  • দিনের খবর
  • ভূমিধস অব্যাহত, ধসে গেল ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ
Image

ভূমিধস অব্যাহত, ধসে গেল ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ

শিলিগুড়ি, ৪ জুলাই (হি.স.) : প্রবল বৃষ্টিতে বিভিন্ন জায়গায় ধস নামা যথারীতি অব্যাহত। এবার মেল্লিবাজারে ধস নামে ।

দু’দিন আগে ভূমিধসের জেরে বিড়িকধারায় জাতীয় সড়কের একটি অংশ ভেঙে তিস্তায় মিশেছিল। বৃহস্পতিবার সকালে একই ঘটনা ঘটল মেল্লিবাজারে। রাস্তার একটা অংশ ভেঙে তিস্তায় মিশেছে। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার একাধিক বাড়িতে এদিন জল ঢুকেছে। এদিনও তিস্তার জল আছড়ে পড়ে তিস্তাবাজারে। মঙ্গলবার বিকেলে চালু হলেও এদিন ফের বন্ধ হয়ে যায় পেশক রোড। ফলে দার্জিলিং ও কালিম্পংয়ের মধ্যে চলাচলকারী গাড়িগুলিকে এখন ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে।

পূর্ত দপ্তরের ন্যাশনাল হাইওয়ে ডিভিশন ধসের জেরে রাস্তায় পড়ে থাকা বালি-পাথর সরানোর পাশাপাশি কয়েকটি এলাকায় গার্ডওয়াল দেওয়ার কাজ শুরু করেছে বটে, তবে রাস্তাটি কবে চালু হবে তা একেবারেই স্পষ্ট নয়। এ ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানাতে পারছে না প্রশাসন। কালিম্পংয়ের জেলা শাসক বালাসুব্রহ্মণিয়ান টি মঙ্গলবার বলেছিলেন, ‘ভারী বৃষ্টির জন্য বেশ কয়েকটি জায়গায় ধস নামায় এবং মেরামতির কাজ চলায় জাতীয় সড়কটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।’ এদিনও তঁার একই বক্তব্য।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top