News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৭ জুলাই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন হেমন্ত, সরকার গঠনের জন্য আমন্ত্রণ রাজ্যপালের
Image

৭ জুলাই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন হেমন্ত, সরকার গঠনের জন্য আমন্ত্রণ রাজ্যপালের

রাঁচি, ৪ জুলাই (হি.স.): আগামী ৭ জুলাই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন হেমন্ত সোরেন। বৃহস্পতিবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাধারণ সম্পাদিকা সুপ্রিয় ভট্টাচার্য বলেছেন, “রাজ্যপাল আমাদের সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আগামী ৭ জুলাই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।” জমি দুর্নীতি মামলায় গত সপ্তাহে জামিন পেয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। আর তারপরেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন তিনি।

তাঁর পথ প্রশস্ত করতে বুধবার রাতেই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন চম্পই সোরেন। ইতিমধ্যেই সরকার গড়তে চেয়ে রাজভবনে চিঠি দিয়েছেন হেমন্ত। তারপরেই বৃহস্পতিবার হেমন্ত-সহ ঝাড়খণ্ডের ইন্ডি জোটের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল। ইন্ডি জোটের নেতাদের সঙ্গে নিয়ে রাজভবনে পৌঁছন হেমন্ত সোরেন। রাজ্যপাল তাঁদের সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন, ৭ জুলাই হবে শপথগ্রহণ অনুষ্ঠান।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top