News Flash

  • Home
  • দিনের খবর
  • আডবাণীর শারীরিক অবস্থা স্থিতিশীল, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসকদের
Image

আডবাণীর শারীরিক অবস্থা স্থিতিশীল, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসকদের

নয়াদিল্লি, ৪ জুলাই (হি.স.): প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীকে এক সপ্তাহের ব্যবধানে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে নতুন দিল্লির একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। বর্তমানে স্নায়ুরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।

উল্লেখ্য, গত ২৬ জুন বার্ধক্যজনিত সমস্যার কারণে ৯৬ বছর বয়সী এই নেতাকে এইমসে ভর্তি করা হয়। পরের দিনই হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। অল্প দিনের ব্যবধানে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে লালকৃষ্ণ আডবাণীকে। বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি ভুগছেন বলে জানা গিয়েছে।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top