News Flash

Image

লেক গার্ডেন্সে তরুণীকে গুলি করে আত্মঘাতী যুবক

কলকাতা, ৩ জুলাই (হি. স) : খাস কলকাতায় চলল গুলি। তরুণীকে গুলি করে আত্মঘাতী যুবক। ঘটনাটি ঘটেছে বুধবার।

লাল বাজার সুত্রের খবর, লেক গার্ডেন্সর অন্তর্গত প্রিন্স আনোয়ার শাহ রোডে অবস্থিত নিউ মেট্রো গেস্টহাউসে তারা ছিল। পুলিশ সূত্রে আরও খবর, ছেলেটি প্রথমে মেয়েটিকে গুলি করে। এরপর ছেলেটি নিজের মাথায় গুলি করে। ঘটনাস্থলে আসে লেক গার্ডেন্স থানার পুলিশ। দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করেন কিন্তু তরুণী এখনও বেঁচে রয়েছে। চিকিৎসা শুরু হয়েছে। যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দেহর কাছ থেকে বন্দুক উদ্ধার করে পুলিশ। তদন্ত করে এই ঘটনার কারণ খুঁজছে পুলিশ। মৃত যুবকের নাম রমেশ সাউ। তরুণীর নাম নিকিতা কুমারী।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top