News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভ্রমের রাজনীতিকে হারিয়ে ভরসার রাজনীতিতে আস্থা রেখেছেন মানুষ : প্রধানমন্ত্রী
Image

ভ্রমের রাজনীতিকে হারিয়ে ভরসার রাজনীতিতে আস্থা রেখেছেন মানুষ : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ জুলাই (হি.স.): দেশের মানুষ ভ্রমের রাজনীতিকে পরাজিত করেছেন। আস্থা রেখেছেন ভরসার রাজনীতিতে। বুধবার রাজ্যসভায় এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, “এই লোকসভা ভোটের পরে দেশের মানুষের বিচারবুদ্ধির প্রতি আমার বিশ্বাস বেড়ে গিয়েছে। তাঁদের নিয়ে আমার গর্ব বেড়ে গিয়েছে। কারণ জনগণ ‘প্রোপাগান্ডা’র রাজনীতিকে পরাস্ত করে দিয়েছেন। ‘পারফরম্যান্স’কে গুরুত্ব দিয়েছেন।’’

প্রধানমন্ত্রী মোদী এদিন রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদসূচক বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, “বিরোধী দলের এক নেতা একবার বলেছিলেন আমাদের এক দশকের সরকার। আমি বলব উনি চরম সত্য কথা বলেছেন। আমাদের সরকার এক দশক পূর্ণ হয়েছে। তবে এখনও দু’দশক বাকি আছে।” প্রধানমন্ত্রীর কথায়, “সংবিধান আমাদের জন্য কোনও আর্টিকেলের সমষ্টি নয়। যে কোনও সরকারের জন্য সংবিধান লাইট হাউসের কাজ করে যে লাইট হাউস সমূদ্রে দিশা দেখায়। সংবিধান আমাদের মার্গদর্শন অর্থাৎ পথ প্রদর্শন করে।””

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top